নিয়ম ভেঙেছেন বিরাট কোহলি?

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২০, ১২:৩১আপডেট : ০৬ জুলাই ২০২০, ১২:৩৬

বিরাট কোহলি। ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বার্থজনিত সংঘাত বা কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি। এবার তার ফাঁদে পড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ইথিকস অফিসার ডিকে জৈনের কাছে এমন অভিযোগ করেছেন সঞ্জীব গুপ্ত। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই সদস্য শুধু কোহলিই নয়, আরও অনেক ক্রিকেটারের বিরুদ্ধেই একই অভিযোগ এনেছেন এর আগে। তার অভিযোগে ত্যক্ত-বিরক্ত হয়েছিলেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্ণণ ও রাহুল দ্রাবিড়রাও।

সঞ্জীবের অভিযোগ, দুটি পদে একই সময় থেকে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছেন কোহলি। একটি অধিনায়ক হিসেবে আরেকটি ডিরেক্টর হিসেবে তিনি দুটি সংস্থার সঙ্গে যুক্ত থেকে। যেখানে তার সহ পরিচালকেরা আবার একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে যুক্ত। যে ফার্মটির ক্লায়েন্ট ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা! এতসব সম্পৃক্ততা আবার বোর্ডের নিয়ম বিরুদ্ধ।

অভিযোগকারী সঞ্জীব গুপ্ত বলেছেন, ‘বিরাট কোহলি একই সময়ে দুটি পদ অধিকার করে আছেন। যেটি আবার বিসিসিআইয়ের ধারার ৩৮ (৪) ভঙ্গ করছে। তাই যে কোনও একটি পদ তার দ্রুতই ছেড়ে দেওয়া উচিত।’

এই অভিযোগের জবাবে বিসিসিআই ইথিকস অফিসার ও বিচারপতি জৈন বলেছেন, ‘আমি একটি অভিযোগ পেয়েছি। পরীক্ষা করে দেখবো এটি সত্য কিনা। যদি সত্যি হয় তাহলে কোহলির কাছ থেকে জবাব চাইবো।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম