কৃষ্ণাদের অনুশীলন পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ আর ফোনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২২:৫০আপডেট : ০৯ জুলাই ২০২০, ২২:৫০

কৃষ্ণারানী সরকার। করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে আছে মেয়েদের ফুটবল অঙ্গনও। অনেক দিন হলো খেলা বন্ধ আছে। তবে অনুশীলন বন্ধ নেই। যার যার বাড়িতে থেকে সীমিত পরিসরে হলেও অনুশীলন চালিয়ে নিচ্ছেন। আর এই অনুশীলন কার্যক্রম পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও ফোনে! সামাজিক দূরত্বের কালে এই মাধ্যমকেই বেছে নিয়েছেন তাদের কোচরা।

এই যেমন এখন টাঙ্গাইলে নিজেদের বাসাতেই অবস্থান করছেন জাতীয় দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। সেখানে থেকেও ফিটনেস নিয়ে তিনি খুব সচেতন। দূরে থেকেও কোচদের নির্দেশনা মেনে অনুশীলন করে যাচ্ছেন। বাফুফের এক ভিডিও বার্তায় কৃষ্ণা বলেছেন, ‘প্রতিদিন কোচদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং সপ্তাহে একদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ হয়ে থাকে। সেখানে আমাদের ফিটনেস সম্পর্কে জানানো হয়। এছাড়া কোচ আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। সেই অনুযায়ী অনুশীলন চলছে।’

নির্দেশনা অনুযায়ী একেক দিন অনুশীলন হচ্ছে একেকভাবে। তার স্বরূপটা কেমন সেটি জানিয়েছেন কৃষ্ণা, ‘কোচদের দেওয়া নির্ধারিত শিডিউল অনুযায়ী নিয়মিত অনুশীলন করছি। আমরা অবশ্য একেক দিন একেকভাবে অনুশীলন করছি, যেমন-একদিন রানিং, পর দিন কোর এক্সসারসাইজ। এর পাশাপাশি অন্যরাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের