কানেরিয়াকে বাঁচাতে পারে একমাত্র ইসিবি!

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২০, ২২:১৬আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:১৬

দানিশ কানেরিয়া। আজীবনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদন করেছিলেন দানিশ কানেরিয়া। পিসিবি অবশ্য সরাসরিই বলে দিয়েছে, এক্ষেত্রে কিছুই করার নেই তাদের! কারণ শাস্তিটা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই ইসিবির কাছেই দ্বারস্থ হতে বলা হয়েছে নিষিদ্ধ প্রাপ্ত এই ক্রিকেটারকে।

কানেরিয়ার ঘটনাটি মোটেই নতুন নয়। ২০০৯ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলতে গিয়েই স্পট-ফিক্সিংয়ের মতো অপরাধ করে বসেন। যে জন্য ২০১২ সালে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ইসিবি।

পিসিবি তাই ইসিবির দুর্নীতি বিরোধী আইনটি স্মরণ করে দিয়েছে নিজেদের বিবৃতিতে। সেখানে স্পষ্টই বলা আছে, আর্টিকেল ৬.৮ অনুযায়ী ইসিবির যে ট্রাইব্যুনাল তাকে আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছে। সেই ট্রাইব্যুনাল প্রধানই তাকে পুনরায় খেলার অনুমতি দিতে পারে।

তাই পিসিবি বলেছে, ‘ইসিবির দুর্নীতি বিরোধী আইনের ৬.৮ ধারা অনুযায়ী পিসিবি আপনাকে ইসিবির সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছে।’

দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে পাকিস্তান টেস্ট দলে খেলেছিলেন কানেরিয়া। লেগ স্পিনার হিসেবে তার অর্জনও কম নয়। নিষেধাজ্ঞার আগে নিয়েছেন ২৬১টি উইকেট!  এই নিষেধাজ্ঞার ফলে পেশাগতভাবে তো অবশ্যই, ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি তার। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে অভিযোগ স্বীকার করে নেন তিনি। তাই পিসিবির ভাষ্য, একমাত্র ইসিবিই তার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।    

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম