খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩০২

খুলনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৪:০০ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৪:০০

খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে দুজন এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হলো।

নতুন ভর্তি হওয়া ৩০২ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৩১ জন এবং বেসরকারি হাসপাতালে ৭১ জন চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়, ১৪৩ জন। এ ছাড়া খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৪, বাগেরহাটে ৩৫, যশোরে ১৮, নড়াইলে ১৮, সাতক্ষীরায় ১৬, মাগুরায় ১০, মেহেরপুরে ৮, কুষ্টিয়ায় ৭ এবং চুয়াডাঙ্গায় ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুসারে, বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৫ হাজার ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৩৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৬৩ জন।

/আরএইচ/
সম্পর্কিত
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
সর্বশেষ খবর
অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বিটিআরসির দ্বিতীয় স্থান অর্জন
অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বিটিআরসির দ্বিতীয় স্থান অর্জন
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব রেজিস্ট্রার
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব রেজিস্ট্রার
সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পতাকা হাতে ব্যারিকেডে উঠলেন রাহুল গান্ধী
সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পতাকা হাতে ব্যারিকেডে উঠলেন রাহুল গান্ধী
সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ
সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’