দর্শক ফিরলো মাঠে, নেইমাররা করলেন ৯ গোল!

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১২:৩৯আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৩:০৫

মাঠে ফিরলো দর্শক। করোনায় ইউরোপিয়ান ফুটবলে এতদিন একটাই অপূর্ণতা ছিল- দর্শকপূর্ণ স্টেডিয়াম। সেই অপূর্ণতাই নিয়ন্ত্রিতভাবে এবার মেটানো হলো ফ্রান্সে। ৫ সহস্রাধিক দর্শককে প্রবেশ করিয়ে মাঠে নেমেছিলেন প্যারিস সেন্ত জার্মেইর তারকারা। যার মূল আয়োজক ছিল ফরাসি সরকার। ফলে এবারই প্রথম দর্শকের ভিড় দেখা গেলো ইউরোপিয়ান কোনও ফুটবল ম্যাচে।

করোনার কারণে পিএসজিকে বিজয়ী ঘোষণা করে লিগ ওয়ান পরিত্যক্ত করা হয়েছিল। তবে নতুন মৌসুম শুরুর আগে তারা ঘোষণা দিয়েছিল আগামীতে দর্শক উপস্থিতি থাকবে নিয়ন্ত্রিত। যার ‘ড্রেস রিহার্সেল’ বলা যেতে পারে এই ম্যাচ। নতুন পরিস্থিতিতে ম্যাচগুলো কেমন হতে পারে, তার ঝলক দেখাতেই যেন এই প্রীতি ম্যাচের আয়োজন। তাতে পিএসজির মুখোমুখি হয়েছিল লিগ-২ দল লে হাভরে।

চার মাস বাইরে থাকার পর পিএসজির হয়ে নেইমার-এমবাপ্পেরাও ছিলেন মাঠে। মুখে মাস্ক পরা অবস্থায় তারা আবার স্বাস্থ্যকর্মীদের জন্য ধন্যবাদ বার্তাও বহন করছিলেন যার যার কিটে।

লে হাভরের স্টেডিয়ামটি ২৫ হাজার আসন বিশিষ্ট হলেও করোনা পরিস্থিতিতে সেখানে জায়গা মিলেছে মাত্র ৫ হাজার দর্শকের। তবে মাঠের পারফরম্যান্সে কোনও ছাড় দেয়নি পিএসজি। জোড়া গোল করেছেন মাউরো ইকার্দি, নেইমার ও পাবলো সারাবিয়া। ইউরোপের বাকি লিগগুলো যখন ‘কৃত্রিম’ ভক্ত দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, তখন আসল ভক্তদের হর্ষধ্বনি পুনরায় উপভোগ করেছেন নেইমাররা। তাতেই গোলের তুবড়ি ছুটেছে ম্যাচে। পিএসজি জিতেছে ৯-০ গোলে!

করোনাকাল হওয়ায় দর্শকদের মাস্ক পরিয়েই প্রবেশ করতে হয়েছিল। তবে সিটে বসার পর অনেককেই সেই মাস্ক মুখে রাখতে দেখা যায়নি। দর্শকদের গ্রুপ ভিত্তিতে আলাদা আলাদা করে বসতে দেখা গেছে। এ সময় বড় বড় স্পিকারে সামাজিক দূরত্ব মানার জন্য বার বার আহ্বান জানানো হচ্ছিল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম