‘বিতর্কে কিছু এসে যায় না, রিয়াল যোগ্যতম চ্যাম্পিয়ন’

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২০, ২০:২২আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:২৬

হুলিও ‘মালদিনি’ মালদোনাদো ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জেতার আগেই অবশ্য বার্সেলোনার হার শিরোপা নিশ্চিত করে দিয়েছে রিয়াল মাদ্রিদের। তবে এই জয়েই সর্বাঙ্গ সুন্দর হয়েছে স্পেনের সফলতম দলটির ৩৪তম লা লিগা শিরোপা। হুলিও ‘মালদিনি’ মালদোনাদো ম্যাচটি দেখেছেন মাঠে বসে, পরে সেটি নিয়ে বিশ্লেষণও করেছেন।

এই মালদিনি ইতালির বিখ্যাত মালদিনি বংশের কেউ নন। ইনি স্পেনের প্রখ্যাত এক ধারাভাষ্যকার। আগে ক্যানাল প্লাসের হয়ে কাজ করতেন, এখন মুভিস্টার প্লাসের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার। আবার মার্কা গ্রুপের হয়েও কাজ করেন। ৫৩ বছর বয়সী মালদিনির মতে সবরকম বিতর্ক ও রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে সংশয়-সন্দেহ থাকা সত্ত্বেও যোগ্য দল হিসেবেই ৩৪তম লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ‘আর তো কোনও সন্দেহ নেই, আপনি কনফেত্তি উড়তে দেখছেন। রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছে’-মার্কা এভাবে উদ্ধৃত করেছে মালদিনিকে।

মুভিস্টার প্লাসের ধারাভাষ্যকার অস্বীকার করতে পারেননি যে কিছু বিতর্ক রিয়াল মাদ্রিদকে ঘিরে ছিল। তিনি বলেন, ‘ হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি মনে করি না সার্জিও রামোসের পাওয়া পেনাল্টিটা এ ম্যাচে ঠিক ছিল। তার পায়ে কোনও ছোঁয়াই লাগেনি প্রতিপক্ষের। কিন্তু এই মুহূর্তটি ছাড়া রিয়াল মাদ্রিদ খুব ভালোভাবেই ম্যাচটি জিতেছে।’

মালদিনির বিশ্লেষণ, রেফারির বিচ্ছিন্ন কিছু ভুল থাকতে পারে, ভার-সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে, তবে একটা পুরো লিগ জয়ে এসব প্রভাব ফেলতে পারে না, ‘আমি মনে করি ৩৮ রাউন্ড শেষে যে দল ওপরে থাকে সেই দলটি যোগ্যতম হিসেবেই লিগ জেতে।’

বৃহস্পতিবার লিগ জয়ের পর মালদিনির তাই সুস্পষ্ট মত, ‘বিতর্কে কিছু এসে যায় না, রিয়াল মাদ্রিদ যোগ্যতম চ্যাম্পিয়ন।’

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম