অক্টোবরেই স্টেডিয়ামে দর্শক ফেরানোর পরিকল্পনা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২০, ২১:২৬আপডেট : ১৭ জুলাই ২০২০, ২১:৩৮

অক্টোবরেই স্টেডিয়ামে দর্শক ফেরানোর পরিকল্পনা ইংল্যান্ডের করোনাকালে ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ালেও তাতে নেই কোনও দর্শক। এমনকি ক্রিকেটও চলছে বন্ধ স্টেডিয়ামে। তবে নতুন মৌসুমে সেই বিধিনিষেধ হয়তো থাকবে না।  শুক্রবার এমনই ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইংল্যান্ডে দর্শকরা স্টেডিয়ামে ফিরতে পারবেন অক্টোবর থেকেই!

অক্টোবর থেকে দর্শকদের ফেরানোর আগে পরিস্থিতি কেমন হতে পারে তার একটা পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ‘স্টেডিয়ামে আমরা ১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে বৃহৎ আকারে দর্শকদের জড়ো হতে দিবো। এমনটা করার উদ্দেশ্যই হচ্ছে শরতে যেন আরও ব্যাপক আকারে স্টেডিয়ামগুলো উন্মুক্ত করা যায়।’

পরীক্ষামূলক প্রকল্পের আতওায় স্বল্প সংখ্যক টুর্নামেন্টে দর্শকদের প্রবেশের অনুমতি থাকবে। সেগুলো হলো- কাউন্টি ক্রিকেটের দুটি প্রীতি ম্যাচ, বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ  ও গুডউডের ঘোড় দৌড় উৎসব।

বরিস জনসন আরও বলেছেন, ‘আমাদের অক্টোবর থেকেই দর্শকদের স্টেডিয়ামে ফেরানোর ইচ্ছা। এক্ষেত্রে এসব পরিবর্তন সম্ভব হবে করোনা-সুরক্ষা অবলম্বনের মাধ্যমেই। তবে এর আগে পরীক্ষামূলক প্রকল্পগুলো সফল হতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম