রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন জিদান

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২০, ১২:৩৬আপডেট : ১৯ জুলাই ২০২০, ১২:৩৯

জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদে ২০৯ ম্যাচে ১১টি শিরোপা জেতার কৃতিত্ব জিনেদিন জিদানের। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জেতা কোচ মিগুয়েল মুনোজও যা পারেননি। তিনি ১৪টি ট্রফি জিতেছেন ৬০৫ ম্যাচে। অথচ এমন সাফল্যের পরেও স্প্যানিশ ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন জিদান!

চুক্তির এখনও বাকি আরও দুই বছর। কিন্তু জিদান যা বললেন, তাতে এই মৌসুমের পর ক্লাবটিতে তার থাকা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অবশ্য এমন ইঙ্গিত মিলছে তার কথাতেই, ‘এখানে আমার একটা চুক্তি আছে। কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারেন না, পরে কী হতে যাচ্ছে।’

পরের মৌসুমে কী হতে পারে- এ প্রসঙ্গে জিদান কিছুই বলতে রাজি নন। তবে বর্তমান নিয়ে তিনি খুব আনন্দিত বলেই জানালেন, ‘পরের মৌসুমে বা পরের বছর কী হতে যাচ্ছে, এ বিষয়ে আমি কিছুই বলবো না। আমার একটা চুক্তি আছে, তাতেই আমি খুশি। এখন যা করছি, তাতেই আনন্দিত। তবে ফুটবলে কখন কী হয়, কেউ বলতে পারে না।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচও আসন্ন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা পিছিয়ে আছে ২-১-এ।  প্রথম লেগের পর দ্বিতীয় লেগকেও চ্যালেঞ্জিং মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচের, ‘আমরা জানি ম্যাচটা কঠিন হবে। প্রথম লেগটাই জটিল ছিল, দ্বিতীয় লেগেও ব্যতিক্রম হবে না। আমরা যেটাই করতে চাই না কেন, এর পরিবর্তন হবে না। তবে আমরা শেষ মিনিট পর্যন্ত লড়ে যাবো, এতে কোনও সন্দেহ নেই।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম