শেষটায় জয় পেলো না রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২০, ১১:০২আপডেট : ২০ জুলাই ২০২০, ১১:২৫

রিয়ালের সঙ্গে ড্র করেও হতাশ হতে হয়েছে লেগানেসকে। লা লিগার শেষ ম্যাচে এসে টানা জয়ের সাফল্য ধরে রাখতে পারেনি লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। করোনা-বিরতির পর অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা দলটিই শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে লেগানেসের বিপক্ষে।

অবশ্য ড্র করেও লেগানেস নিজেদের অবনমন ঠেকাতে পারেনি। রিয়াল মাদ্রিদ ৮৭ পয়েন্ট নিয়ে এবারের মৌসুম শেষ করলো। একই সঙ্গে ড্র করায় তাদের টানা ১০ ম্যাচ জয়ের ধারাতেও ছেদ পড়লো। টেবিলে বার্সেলোনার চেয়ে রিয়ালের পয়েন্টের ব্যবধান থাকলো ৫। 

ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে শিরোপা নিশ্চিত করা ম্যাচটি থেকে অনেকগুলি পরিবর্তন এনেছিলেন জিদান। অবশ্য সেই পরিবর্তন শেষ পর্যন্ত ফলদায়ী হয়নি। ম্যাচে ৯ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন সের্হিয়ো রামোস। ইসকোর ক্রস থেকে করা গোলটি ছিল তার মৌসুমে ১২তম গোল।

এই অগ্রগামিতা বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধে বিরতির কাছাকাছি সময়েই সমতা ফেরায় লেগানেস। গোলটি করেন মিডফিল্ডার ব্রায়ান গিল। দ্বিতীয়ার্ধের শুরুতে আসেনসিওর গোল রিয়ালকে আবার এগিয়ে দিলেও ৭৮ মিনিটে ফের লেগানেসকে সমতায় ফেরান রজার আসালে।

অবশ্য এই ম্যাচে জিতলেই অবনমন এড়াতে পারতো লেগানেস। সেই লক্ষ্যে আর একটি গোলের দেখা পেলেই হয়ে যেত। সেই লক্ষ্য প্রায় পূরণও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তাদের দাবি করা পেনাল্টি বাতিল হয়ে যায় ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির কল্যাণে।

এর ফলে স্প্যানিশ শীর্ষ লিগ থেকে অবনমিত হয়ে গেলো মাদ্রিদভিত্তিক ক্লাব লেগানেস। ২০১৬ সালে প্রথমবার লা লিগায় উন্নীত হওয়ার পর এবারই প্রথম তাদের অনবমন ঘটলো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম