বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৯:৩২আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৯:৪৭

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জ‌াহিদ আহসান রা‌সেল। সরকারিভাবে ঘোষণাটা আগেই এসেছিল। অসহায় ক্রীড়া‌বিদ‌, কোচ ও সংগঠক‌দের সহায়তা দেবে বঙ্গবন্ধু ক্রীড়া‌সে‌বী কল্যাণ ফাউন্ডেশ‌ন। তারই ধারাবাহিকতায় ফাউন্ডেশনকে ১০ কো‌টি টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার অনুদানের এই তথ্য দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জ‌াহিদ আহসান রা‌সেল। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘অসচ্ছল ক্রীড়াবিদ, কোচ ও সংগঠকদের জন্য গঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে বঙ্গবন্ধু কন্যা এ অনুদান দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর এই অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘স্বাধীনতার পরই অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণে এ ফাউন্ডেশনটি গড়েছিলেন সর্বকালের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতিবিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী এই কল্যাণ ফাউন্ডেশনে অনুদান দেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রীর দেওয়া এই ১০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রেখে তার লভ্যাংশ থেকে অসহায় ক্রীড়া ব্যক্তিত্বদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

প্রসঙ্গত, গত ৯ জুলাই বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় ১ হাজার ১৫০ জন ক্রীড়া ব্যক্তিত্বকে বছরব্যাপী ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ক্রীড়া ব্যক্তিত্বরা মাসে দুই হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা ভাতা পাবেন।

এছাড়া করোনাকালে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় অসহায় ক্রীড়াবিদদের জন্য নানাভাবে সহায়তা কার্যক্রম চলছে। ফেডারেশনগুলোর কাছ থেকে তালিকা এনে ১ হাজার ক্রীড়াবিদকেও ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এরপর অর্থ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকা বরাদ্দ এনে প্রতিটি জেলা থেকে ৪৫ জন এবং প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে ক্রীড়া ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে ৭ হাজার টাকা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম