স্পেনেই ফিরে গেলেন এমেরি

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২০, ২৩:৩৮আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৬:০৩

ভিয়ারিয়ালে উনাই এমেরি নভেম্বরের শেষদিকে বরখাস্ত হয়েছিলেন আর্সেনাল থেকে। তারপর সাত মাস যেমন চাকরিহীন ছিলেন, একরকম অজ্ঞাতবাসেও ছিলেন উনাই এমেরি। অবশেষে স্প্যানিশ কোচ স্পেনে ফিরেই খুঁজে পেলেন নতুন ঠিকানা। লা লিগায় এবার পঞ্চম স্থান পাওয়া ভিয়ারিয়াল বৃহস্পতিবার ৪৮ বছর বয়সী স্প্যানিয়ার্ডকে কোচ নিয়োগ করেছে। 

ভিয়ারিয়ালকে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সুযোগ এনে দিয়েও কোচ হাভি কায়েয়া ক্লাব ছেড়ে যাওয়াতেই চাকরিটা জুটলো এমেরির। আর ইউরোপীয় প্রতিযোগিতায় অভিজ্ঞতা আছে এমন একজন কোচও খুঁজছিল ভিয়ারিয়াল, সেটি এমেরি ছাড়া অন্য কারোর এতটা নেইও। সেভিয়াকে টানা তিনবার ইউরোপা লিগ জিতিয়েই তো ফ্রাঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ের নজরে পড়ে যান। সেখানে গিয়ে দায়িত্ব নেন নেইমার-এমবাপ্পেদের। জেতান একটি লিগ-১ ও ফ্রেঞ্চ কাপ। একবছর পর প্যারিস থেকে যান লন্ডনে। দায়িত্ব নেন আর্সেনালের। ক্লাবটির প্রবাদতুল্য কোচ আর্সেন ওয়েঙ্গারের জুতোয় পা গলাতে হয়। কিন্তু দেড় বছরের বেশি থাকতে পারেননি। প্রথম মৌসুমে আর্সেনালকে প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে রাখতে পারলেও এ মৌসুমে শুরুটা হয়েছিল যাচ্ছেতাইভাবে। ২৭ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু। ফ্রেডি লিয়ুংবার্গ হয়ে মিকেল আর্তেতার হাত ধরেও আর্সেনাল সেই ধাক্কাটা সামলাতে পারছে না। সুতোর ওপর ঝুলে থাকা চাকরিটা তার চলে যায় ২৯ নভেম্বর।

আর্সেনাল থেকে ছাটাই হতে হয়েছে, নতুন বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে-এমেরির দিন কাটছিল প্রবল হতাশায়। অবশেষে স্পেনের মানুষ ফিরে গেলেন স্পেনেই। ভিয়ারিয়ালের সঙ্গে চুক্তিটি  তিনবছরের, সোমবার তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে।   

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম