ইতালিতে মাঠে দর্শক ফিরবে সেপ্টেম্বরেই!

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২০, ১৯:২৮আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৯:৩৮

ইতালিতে মাঠে দর্শক ফিরবে সেপ্টেম্বরেই! করোনা-বিরতির পর ইতালিয়ান ফুটবল লিগ মাঠে গড়ালেও তাতে নেই কোনও দর্শক। তবে সেপ্টেম্বর থেকে স্টেডিয়ামে দর্শকের প্রবেশের কথা ভাবছে ইতালি। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা বলেছেন, পরিস্থিতি অনুকূলে থাকলেই তেমনটি সম্ভব হবে।

করোনায় ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে করুণ পরিণতি হয়েছিল ইতালির। ফলে তিন মাস বন্ধ ছিল ফুটবল। বিরতির পরই মাঠে গড়ায় দেশটির শীর্ষ বিভাগীয় ফুটবল লিগ সিরি-আ ও সিরি-বি।  তবে কোনও ম্যাচেই দর্শক প্রবেশের অনুমতি ছিল না। ম্যাচ হয়েছে বন্ধ স্টেডিয়ামে। কর্তৃপক্ষ এখন দর্শক প্রবেশের বিষয়টি ভাবলেও সেটি করার পরিকল্পনা করছে সীমিত আকারে।

একটি রেডিও ইন্টারভিউতে ইতালির ক্রীড়া মন্ত্রী বলেছেন, ‘মহামারি পরিস্থিতি অনুকূলে থাকলেই ভক্তরা সেপ্টেম্বরেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।’এর পরেই তিনি জানান দর্শক প্রবেশের অনুমতি দিলেও সেটি হবে সীমিত আকারে, ‘স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ করতে দিতে পারি না। যা আমরা আগে করেছিলাম। তবে এই মুহূর্তে যেসব প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে, সেই পদক্ষেপগুলোকে অনুসরণে আমাদের সম্মান জানাতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক