ইন্ডিয়ান সুপ‌‌‌ার লিগের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন চেন্নাই

স্পোর্টস ডেস্ক॥
২০ ডিসেম্বর ২০১৫, ২৩:৪৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৫:০৭

ইন্ডিয়ান সুপ‌‌‌ার লিগের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন চেন্নাই ইন্ডিয়ান সুপ‌‌‌ার লিগের (আইএসএল) দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হল চেন্নাইয়ান এফসি। টানটান উত্তেজনার নাটকীয় ফাইনালে গোয়াকে ৩-২ গোলে হারিয়েছে মার্কো মাতোরাজ্জির শিষ্যরা।
রবিবার রাতে ফাইনালে প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেন্নাইকে এগিয়ে দেন পেলিসেরি। কয়েক মিনিটের মধ্যেই গোল করে গোয়াকে সমতায় ফেরান হাওকিপ। ম্যাচের শেষদিকে ফ্রি কিক থেকে গোল করে গোয়াকে এগিয়ে দেন জোফরে।
খেলার ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে ব্রাজিলিয়ন কোচ জিকোর গোয়া। জয় নিশ্চিত ধরে নিয়ে সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন গোয়া দলের অন্যতম মালিক বিরাট কোহলি।
কিন্তু শেষ চার মিনিটে দুটো গোল করে নাটকীয় জয় ছিনিয়ে নেয় চেন্নাই। পেনাল্টি মিস করে দ্বিতীয়ার্ধে দলকে প্রায় ডোবাতে বসা মেন্ডোজার শেষ দুই গোলে জয় পায় চেন্নাই। ইনজুরি টাইমে গোয়ার ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে চেন্নাইকে জয়ের আনন্দে ভাসান মেন্ডোজা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম