করোনা মুক্ত জাভি

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২০, ২২:১৩আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:২৩

মেয়ের সঙ্গে জাভি। করোনায় আক্রান্ত হয়েছিলেন সাবেক বার্সেলোনা তারকা জাভি। অবশেষে করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। বাড়ি ফিরে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন কাতারের আল সাদের এই হেড কোচ।

কাতারের শীর্ষ লিগে রুটিন মাফিক করোনা পরীক্ষা করা হয় খেলোয়াড় ও স্টাফদের। সেখানেই ৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার জানতে পারেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। যার ঘোষণা দিয়েছিলেন গত শনিবার। যদিও তার মধ্যে কোনও ধরনের জটিলতা ছিল না।

সুস্থ হওয়ার পর সেই খবরটি তিনি জানিয়েছেন ইন্সটাগ্রামে। নিজের কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট দিয়ে জাভি লিখেছেন, ‘এই কঠিন সময়ে যারা সমব্যথী হয়ে বার্তা দিয়েছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমি সবাইকে জানাতে চাই, আমি সুস্থ হয়ে গেছি। বাড়িতে পরিবারের সঙ্গে আছি, আল সাদের সঙ্গে কাজও শুরু করে দিয়েছি।’

উল্লেখ্য, ২৮ লাখ জনসংখ্যার ধনী দেশ কাতারে করোনায় আক্রান্তের হার প্রায় ৪ শতাংশ। এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ১৫৩জন আক্রান্ত হয়েছেন করোনায়। তবে মৃতের সংখ্যা খুবই কম-১৬৯।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম