নাপোলির চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না উয়েফা

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২০, ১১:১৫আপডেট : ৩১ জুলাই ২০২০, ১১:২৭

নাপোলির চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না উয়েফা চ্যাম্পিয়নস লিগে নাপোলি-বার্সেলোনার শেষ ষোলোর ম্যাচটি হতে যাচ্ছে স্পেনে। করোনাভাইরাসের কারণে নাপোলি সেখানে খেলতে না চাইলেও নিজেদের অবস্থানে অনড় উয়েফা। তারা নতুন করে জানিয়ে দিয়েছে, ফিরতি লেগের ম্যাচটি ৮ আগস্ট ন্যু ক্যাম্পে যথাসময়েই অনুষ্ঠিত হবে।

নাপোলি সভাপতি অরেলি দ্য লরেন্তে চাঁছাছোলা মন্তব্যের জন্য খুবই পরিচিত। করোনা মহামারির নতুন ঢেউ আশঙ্কায় তিনি চাইছেন, ম্যাচটি স্পেন থেকে সরিয়ে নেওয়া হোক। তিনি বলেছেন, ‘আমরা জানতে পেরেছি ওরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। অথচ ওরা এমন অভিনয় করছে, যেন কিছুই হয়নি।’ এর পরেই তিনি প্রত্যাশার কথা জানিয়ে বলেছেন, ‘ওরা কেন বলছে না, বার্সেলোনায় যেও না। বদলে পর্তুগাল, জার্মানি অথবা জেনেভায় যাও।’

নাপোলি সভাপতি যাই বলুন না কেন উয়েফা কিন্তু সেই কথা বিন্দুমাত্র কানে নেয়নি। জুনেই তারা স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উয়েফা বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি। সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছি। বার্সেলোনায় ম্যাচটি সূচি অনুযায়ী-ই করার পরিকল্পনা আমাদের।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম