নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন ব্ল্যাটার

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৫, ১৭:৫০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৯:১৭

seppblatter-cropped_17ehqtmzoj3h5zlq1mqoju925

ফিফা ইথিকস কমিটির আট বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার।

সোমবার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আমার আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রীড়া আদালতে (কোট অব আরবিট্রেশনে ফর স্পোর্টস) ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবো। এছাড়া আমরা সুইস আদালতের শরণাপন্নও হবো।

সেপ ব্ল্যাটার ও সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির ওপর ৮ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির ইথিকস কমিটি। নিষিদ্ধ করার পাশাপাশি ব্ল্যাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঙ্ক ও প্লাতিনিকে ৮০ হাজার ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে।

ফিফা জানিয়েছে, আগামী আট বছর তারা ফুটবল সংক্রান্ত কোনও কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ, নয় বছর আগে ব্ল্যাটার ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দিয়েছিলেন। দুজনই অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক