মরুর বুকেই হচ্ছে আইপিএল, মিলেছে সরকারি অনুমতি

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২০, ১১:০৪আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২০:২৪

টাইটেল স্পন্সর থাকছে ভিভোই। আইপিএল শুরুর তারিখ ঘোষণা হয়েছিল আগেই। প্রয়োজন ছিল সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট হওয়া নিয়ে ভারত সরকারের সবুজ সংকেতের। অবশেষে সেটিও পেয়ে গেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকেই মরুর বুকে শুরু হচ্ছে এবারের আইপিএল। ফাইনালের তারিখ যে পরিবর্তন হবে, সেটা নিয়ে ইঙ্গিত ছিল। শেষ পর্যন্ত ১০ নভেম্বরকেই ফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে।

রবিবারের গভর্নিং কাউন্সিলের সভার জন্যই এতদিন অপেক্ষায় ছিল সবাই। সেই সভাতেই সব কিছু চূড়ান্ত হলো। সিদ্ধান্ত অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দলগুলো হবে ২৪ সদস্যের। কোভিড-১৯ বদলি রাখার ক্ষেত্রে অবশ্য কোনও বিধি নিষেধ নেই। বদলি খেলোয়াড় রাখা যাবে আনলিমিটেড।

চূড়ান্ত সিদ্ধান্তের ফলে এবারের আসরটি হতে যাচ্ছে ৫৩ দিনের ইভেন্ট। গত দুই মৌসুমের চেয়ে যা দুই দিন বেশি। এর মধ্যে ১০ দিন খেলা হবে দুটি করে। ম্যাচের ভেন্যু-দুবাই, আবু ধাবি ও শারজাহ। রাতের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর দিনের ম্যাচ শুরু হবে বিকাল ৪টা থেকে।

জানা গেছে, প্রথম লেগটি হতে পারে পুরোপুরি বন্ধ স্টেডিয়ামেই। অথচ এর আগে আমিরাত ক্রিকেট বোর্ড স্টেডিয়ামে ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক রাখার কথা ভাবছিল।

সভায় আরও সিদ্ধান্তের মধ্যে ছিল চীনা স্পন্সর ভিভোকে রাখা নিয়েও। লাদাখের গালভান ভ্যালিতে দুই দেশের সীমান্ত-সংঘর্ষের পর থেকেই বিষয়টি নিয়ে চলছিল নানা গুঞ্জন। কিন্তু সভার পর জানা গেছে, টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ভিভোই।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি