সিরি আ’র নতুন মৌসুম শুরুর তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১১:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১২:২৩

সিরি আ’র নতুন মৌসুম শুরুর তারিখ ঘোষণা পরবর্তী মৌসুম শুরুর তারিখও ঘোষণা করেছে সিরি আ। পূর্ব পরিকল্পিত তারিখ থেকে এক সপ্তাহ পিছিয়ে ইতালিয়ান শীর্ষ লিগটি শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। শেষ হবে আগামী বছরের ২১ মে।

লিগ বিবৃতিতে জানিয়েছে, ‘লিগ কাউন্সিলের সভার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সিরি আ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। বেশির ভাগ ক্লাবের পছন্দের ভিত্তিতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’

করোনার কারণে আগের মৌসুমটিই শেষ হয়েছে দেরি করে। কারণ লিগ বন্ধ ছিল মার্চ থেকে জুন। নতুন করে সেটি মাঠে গড়ানোর পর শেষ হয়েছে গত রবিবার। যেখানে টানা নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস।রানার্স আপ হয়েছে ইন্টার মিলান।

এবার সব কিছু ওলট-পালট হয়ে যাওয়াতে বড়দিনের ছুটির বিরতিটা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। ফলে ৩ জানুয়ারি ও ৬ জানুয়ারিতেও ম্যাচ অনুষ্ঠিত হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম