খেলোয়াড়দের প্রস্তুতির জন্য বাফুফের সঙ্গে সারা রিসোর্টের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৯:১৭আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৯:৩৬

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কাজী নাবিল আহমেদ (বাম থেকে তৃতীয়), সঙ্গে রয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন (বাম থেকে দ্বিতীয়)। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রস্তুতির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে গাজীপুরের সারা রিসোর্টকে। করোনাভাইরাসের কারণেই নিরাপদ ও নিবিড় অনুশীলনের জন্য এই ভেন্যু বাছাই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সারা রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে আনু্ষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছে বাফুফে।

বাফুফে ভবনে চুক্তি পত্রে স্বাক্ষর করেছেন সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এবং সারা রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন। এসময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী সারা রিসোর্ট এখন থেকে বিশ্বকাপ বাছাই পর্যন্ত বাফুফের এক্সক্লুসিভ একোমোডেশন পার্টনার। এর আওতায় জাতীয় ফুটবল দল হেলথ ক্লাব, সুইমিং পুল, ইনডোর গেম ও ফুটবল মাঠসহ অন্যান্য সবকিছুর সুবিধা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন,‘আমাদের জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে সারা রিসোর্টে। তিন দিন ধরে এই প্রক্রিয়া চলমান আছে। সকল খেলোয়াড়দের কোভিড টেস্ট করে ক্যাম্পে নেওয়া হচ্ছে। আশা করছি, ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী সব কিছু হবে। বাফুফের সঙ্গে এই কাজে পার্টনারশিপ গড়ার জন্য সারা রিসোর্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিচ্ছে।’

এরই মধ্যে সারা রিসোর্টে ফুটবলারদের প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে বিশ্বকাপ বাছাইয়ে ফুটবলারদের প্রস্তুতি ভালোভাবেই করতে চান ন্যাশনাল টিমস কমিটির এই চেয়ারম্যান, ‘তাদের সঙ্গে আমাদের সুন্দর চুক্তি হয়েছে। আশা করছি এর মাধ্যমে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি নিরাপদ ও সুন্দর পরিবেশে হবে। খেলোয়াড়-কোচরা শুধুমাত্র খেলার দিকে মনোনিবেশ করবে। সারা রিসোর্ট পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবে। যতদিন খেলা শেষ না হচ্ছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম