ব্রায়ান লারাকে নিয়ে করোনা-গুজব!

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২০, ২০:১৬আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২০:১৬

ব্রায়ান লারা। করোনা আক্রান্ত হয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা! সোশ্যাল মিডিয়ায় এমন খবরই পল্লবিত হতে শুরু করেছিল কিছুদিন ধরে। তবে সাবেক ক্যারিবীয় এই ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন, এসবই গুজব। তিনি করোনা পরীক্ষা করিয়েছেন, যার ফল নেগেটিভ এসেছে।

তবে এসব মিথ্যা সংবাদে একটু বিরক্তই হয়েছেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টে লারা বলেছেন, ‘গুজবে তথ্য ছড়িয়েছে আমি করোনা পজিটিভ। এসব আমার নজরে এসেছে। তবে কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন। এসব তথ্য শুধু মিথ্যাই নয়, করোনায় এরই মধ্যে সঙ্কটের মুখোমুখি হওয়া সমাজে এই ধরনের আতঙ্ক ছড়ানোটা ক্ষতিকরও বটে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আপনারা কেউ হয়তো ব্যক্তিগতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেননি। তবে মূল উদ্বেগের বিষয় হলো, এমন ভুল তথ্য আমার কাছের মানুষদের গভীর দুশ্চিন্তায় ফেলেছে। সংবেদনশীলতা তৈরি করতে এই ভাইরাসটি আমাদের নেতিবাচকভাবে ব্যবহার করা উচিত নয়। আশা করছি এবং প্রার্থনা করছি, যেহেতু নিকট ভবিষ্যতে এই করোনার হাত থেকে রেহাই পাচ্ছি না, তাই এই সময়ে সবাই নিরাদ থাকুন।'

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত