রোমাঞ্চকর জয়ে এগিয়ে গেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২০, ০৭:১৯আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৮:২২

বাটলার ও ওকসের অবদানেই জিতেছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে রোমাঞ্চকর জয়ই তুলে নিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২৭৭ রান তাড়া করে স্বাগতিকরা জয় পেয়েছে ৩ উইকেটে।
তবে ওল্ড ট্র্যাফোর্ডে দুইশো রানের বেশি তাড়া করে জেতার ঘটনা খুব বেশি নেই। মাত্র দুবার। তার পরেও ম্যাচ দেখে মনে হচ্ছিল পাকিস্তানই বুঝি জিতে যাচ্ছে এই টেস্ট। কারণ ১১৭ রানে এক পর্যায়ে ৫ উইকেট উইকেট ছিল না ইংল্যান্ডের। সেখান থেকে ক্রিস ওকস ও জস বাটলার ১৩৯ রানের অনবদ্য জুটি গড়ে ম্যাচে ফেরান ইংল্যান্ডকে। বাটলার ৭৫ রানে ফিরলেও ওকস অপরাজিত ছিলেন ৮৪ রানে।

বাটলার যখন ফেরেন তখন ২১ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। তার পর ব্রড দ্রুত ফিরে গেলেও এর শঙ্কার মাঝে পড়তে হয়নি। ৭ উইকেটে হারিয়েই জয়ের বন্দরে নোঙর ফেলে ইংলিশরা।

এই ইনিংসে পাকিস্তানের সেরা বোলার ছিলেন লেগ স্পিনার ইয়াসির শাহ। নিয়েছেন ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে আগের দিনই বিপদে পড়ে যাওয়া পাকিস্তান এদিন বেশি কিছুই করতে পারেনি। ৮ উইকেটে ১৩৭ রান নিয়ে খেলা শুরু করে অলআউট হয়ে যায় ১৬৯ রানে। ইয়াসির শাহর কল্যাণেই যা একটু এগুতে পেরেছে পাকিস্তান। করেছেন ৩৩ রান। স্বাগতিকদের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। দুটি করে নিয়েছেন ক্রিস ওকস ও স্টোকস। ম্যাচসেরা ক্রিস ওকস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম