শুক্রবার থেকে শুরু অনলাইন দাবা অলিম্পিয়াড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ২০:২৬আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২০:৫৬

শুক্রবার থেকে শুরু অনলাইন দাবা অলিম্পিয়াড করোনার সময়ে নিয়মিত প্রতিযোগিতা বিশ্ব দাবা অলিম্পিয়াড আর হচ্ছে না। সেটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছর। তবে এই সময়ে দাবাড়ুদের ব্যস্ত রাখতে বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা প্রথমবারের মতো অনলাইনে দাবা অলিম্পিয়াড শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

দুইভাগে হচ্ছে এই প্রতিযোগিতা। ডিভিশন এক-এ গতবারের শীর্ষ ২৫টি দেশ সরাসরি খেলবে। আর ডিভিশন দুই-এ বাংলাদেশ ছাড়াও আছে ৫০টি দেশ। তাদেরকে পাঁচ গ্রুপে বিভক্ত হয়ে খেলতে হচ্ছে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দেশ জায়গা করে নেবে ডিভিশন এক-এ।

বাংলাদেশের খেলা শুরু হচ্ছে কাল শুক্রবার থেকেই। প্রথম খেলায় তারা মুখোমুখি হবে জার্মানির। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জার্মানি, বেলারুশ, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, তুর্কমেনিস্তান ও কিরগিজস্থান। তিনদিন ব্যাপী হবে এই গ্রুপের র‌্যাপিড ভিত্তিক খেলাটি। খেলা হবে চার ক্যাটাগরিতে-ওপেন, মহিলা ও অনূর্ধ্ব-২০ পুরুষ ও মহিলা দুই বিভাগে।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন- ওপেন বিভাগে খেলবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ফিদে মাস্টার তৈয়বুর রহমান ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মহিলা ক্যাটাগরিতে আছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা সিম্মী। ওপেন অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে আছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। বালিকা বিভাগে রয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম