আইপিএলের টাইটেল স্পন্সর ড্রিম ইলেভেন

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৬:৪৪আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২৩:৩৩

আইপিএলের টাইটেল স্পন্সর ড্রিম ইলেভেন এবারের আইপিএলের টাইটেল স্পন্সরশিপের জন্য অনেক বড় নামই শোনা গিয়েছিল। বলা হচ্ছিল, দৌড়ে এগিয়ে আছে টাটা গ্রুপ। কিন্তু ভিভোর বদলি হিসেবে অনলাইন ফ্যান্টাসি ক্রীড়াভিত্তিক প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনকেই বেছে নিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার এমনই ঘোষণা দিয়েছে তারা।

লাদাখের গালভান ভ্যালিতে সীমান্ত-সংঘর্ষ হয়েছিল চীন ও ভারতের মধ্যে। যে ঘটনায় প্রাণ গেছে ২০ ভারতীয় সেনার। এর পর থেকেই চীনবিরোধী হাওয়া বইতে থাকে ভারতে। চীনের সঙ্গে বাণিজ্যচুক্তি বা চীনা পণ্য বর্জনের ডাক আসে তখনই। তীব্র জনরোষের মুখে চীনা মোবাইল কোম্পানি ভিভোকে তাই সরে যেতে হয় টাইটেল স্পন্সর থেকে। সরে যাওয়ার দুই সপ্তাহের মধ্যেই নতুন স্পন্সরের নাম ঘোষণা করলো বিসিসিআই। অবশ্য এজন্য ড্রিম ইলেভেন বোর্ডকে দেবে ২২২ কোটি রুপি।

আইপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, বাইজুস ও আনএকাডেমিকে পেছনে ফেলে স্পন্সরশিপ জিতে নিয়েছে ড্রিম ইলেভেন। আর এটি শুধুমাত্র এবারের আসরটির জন্যই প্রযোজ্য। ফলে চুক্তিটি বৈধ থাকবে এই বছরের ১৮ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অবশ্য চীনের মোবাইল কোম্পানি ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তিটা ছিল ৫ বছরের। যেটি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্তই থাকার কথা। এই অবস্থায় পরের আসরগুলোতে ভিভোর ফেরার একটা সম্ভাবনাও থাকলো। তবে ভিভোর চুক্তি অনুসারে বিসিসিআই টাকা পাচ্ছিল আরও বেশি। বছরে ৪৪০ কোটি রুপি!

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি