করোনা-বিধি ভেঙে নিষেধাজ্ঞার মুখে নেইমার?

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২০, ১৩:৩৫আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৩:৫৭

করোনা-বিধি ভেঙে শাস্তির মুখে নেইমার।
করোনাকালে অপ্রত্যাশিত এক ঘটনার জন্ম দিয়ে ফের বিতর্কের মুখে নেইমার। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে জার্সি বদল করে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন পিএসজি তারকা!

করোনাকাল হওয়াতে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নিয়ম চালু করা করেছিল উয়েফা। যার মধ্যে ম্যাচ শেষে চিরাচরিত জার্সি অদল-বদলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। লিপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে সেই নিয়মটিই পুরোপুরি ভুলে গিয়েছিলেন নেইমার। ম্যাচ শেষে লিপজিগের মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি অদল-বদল করেছেন। কিন্তু উয়েফার দেওয়া প্রোটোকল অনুসারে এই কাজটি পুরোপুরি নিষিদ্ধ।

দ্য সানের রিপোর্ট অনুসারে, এই প্রোটোকল ভাঙার অপরাধে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১২ দিনের আইসোলেশনে থাকতে হবে। তেমনটি যদি হয়-ই ফাইনালে আর খেলতে দেখা যাবে না নেইমারকে।

কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নিশ্চিত করতে বড় অবদান আছে ব্রাজিলিয়ান এই তারকার। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ৫৯ ম্যাচের ৫৯টি গোলেই তার অবদান আছে। ৩৫ গোলের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ২৪টিতে। ফাইনালে নেইমার না থাকলে প্রথম শিরোপা জয়ের পথে বড় বিপদের মুখেই পড়তে হবে তাদের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম