করোনায় পিছিয়ে গেলো আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২০, ১৮:০১আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৮:০৫

করোনায় পিছিয়ে গেলো আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই করোনা পরিস্থিতি প্রভাব ফেলেছে আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়েও। এই অক্টোবরে হওয়ার কথা ছিল তাদের ২০২২ সালের গ্রুপ পর্বের বিশ্বকাপ বাছাই। নতুন ঘোষণায় এখন সেটি অনুষ্ঠিত হবে আগামী বছরের জুন থেকে। পেছানোর কারণে এখন সেটি ৫ মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে, কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল।

শুরু থেকেই আফ্রিকান অঞ্চলে প্রভাব ফেলেছে করোনা। শুধু মাত্র কয়েকটি দেশেই ঘরোয়া ফুটবল চালানো সম্ভব হচ্ছে। দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, মিশর, তিউনিসিয়া ও মরোক্কো।

তবে এই অক্টোবরে বাছাইয়ের ম্যাচ না হলেও সেটি ব্যবহার করা যাবে প্রীতি ম্যাচের জন্য। সেক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকলেই তেমনটি সম্ভব বলে জানিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল।

প্রসঙ্গত, বুধবার পর্যন্ত আফ্রিকায় করোনা আক্রান্ত পাওয়া গেছে ১.১৪ মিলিয়ন। যার অর্ধেকের বেশিই রয়েছে দক্ষিণ আফ্রিকায়। তবে টেস্টিং সুবিধা অপ্রতুল থাকায় ধারণা করা হচ্ছে, মহাদেশটিতে আক্রান্তের সংখ্যা আরও বেশি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম