লিডসকে দিয়েই প্রিমিয়ার লিগ শুরু করবে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২০, ১৯:০০আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৯:১৬

লিডসকে দিয়ে লিগ অভিযান শুরু করবে লিভারপুল। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। ২০২০-২০২১ মৌসুমে উদ্বোধনী দিনেই লিগ শিরোপা জয়ী লিভারপুল মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ১৬ বছর পর জায়গা করে নিয়েছে লিডস।

লিগের সূচি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। সূচি অনুযায়ী একই দিনে মুখোমুখি হবে ফুলহাম-আর্সেনাল, ক্রিস্টাল প্যালেস-সাউদাম্পটন, টটেনহাম-এভারটন, ওয়েস্ট ব্রমউইচ-লিস্টার সিটি, ওয়েস্টহাম ইউনাইটেড-নিউক্যাসল ইউনাইটেড।

অপর দিকে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে খেলা ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচগুলো শুরু হবে একটু দেরি করেই। বিশেষ করে তাদের মৌসুম দেরি করে শেষ হওয়ায় হিসেব করে দলগুলিকে বিশ্রাম দেওয়া হয়েছে ৩০ দিন। তাই ম্যানচেস্টার সিটি-অ্যাস্টন ভিলা এবং বার্নলি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের দিনক্ষণ পরে জানানো হবে।

তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় একটু আগেই বিদায় নিশ্চিত হওয়ায় চেলসি ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে উলভারহ্যাম্পটনের।  

চিরাচরিত সময় থেকে একমাস পিছিয়ে শুরু হচ্ছে এবারের মৌসুম। তবে করোনা কাল হওয়ায় এবারও লিগ শুরু হতে যাচ্ছে বন্ধ স্টেডিয়ামে। লিগ চলবে ২৩ মে পর্যযন্ত।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক