মেসির বার্সা ছাড়ার খবরে ন্যু ক্যাম্পে বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২০, ১৪:১৩আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৪:৩০

মেসির ক্লাব ছাড়ার খবর মেনে নিতে পারছেন না ভক্তরা। প্রাণভোমরা মেসির বার্সেলোনা ছাড়ার খবর শোনার পর থেকেই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। ক্লাবটির ভক্ত-সমর্থকরা বিষয়টি ভালো চোখে নিতেই পারেননি। তারা ক্ষোভ প্রকাশ করছেন নানা উপায়ে। অনেকে তো নিজেদের ক্ষোভ জানাতে জড়ো হয়েছিলেন ন্যু ক্যাম্পেই!

আর্জেন্টাইন ফরোয়ার্ড মঙ্গলবার বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন, ক্লাবটিতে তিনি আর থাকতে চান না। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ন্যু ক্যাম্পে চলছে তোলপাড়। তার ওপর বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর বিষয়টিও তাকে বিরুদ্ধ পরিবেশের মধ্যে ফেলে দিয়েছিল। ফলে যে ক্লাবটিতেই তার বেড়ে ওঠা, সেই ক্লাবটিকে বিদায় বলতে বাধ্য হয়েছেন তিনি।

তাই মেসির চলে যাওয়ার খবরে বার্সার ঘরের মাঠের বাইরে ক্ষোভ জানাতে দেখা গেছে ভক্ত-সমর্থকদের। করোনা-কাল হওয়ার পরেও তাদের উপস্থিতি কম ছিল না। তখন অবশ্য মাঠের ভেতরে জরুরি সভায় বসেছিলেন, বার্সার বোর্ড সদস্যরা।

সভার চলমান অবস্থাতেই বার্সা সভাপতি বার্তোমেউকে নিয়ে নিজেদের ক্ষোভ জানান তারা নানা স্লোগান দিয়ে। কেউ কেউ বলতে থাকেন, ‘মেসি তুমি থাকো, বার্তোমেউ তুমি পদত্যাগ করো।’ কিছু ভক্তের মুখে শোনা যায়, ‘মেসি তুমি যেয়ো না, আমরা তোমাকে খুব ভালোবাসি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম