বর্ণবৈষম্যের বিরুদ্ধে ওসাকার প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২০, ২১:৫৬আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২২:০৭

নাওমি ওসাকা। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার রেশ এখনও কাটেনি। অথচ আবারও কৃষ্ণাঙ্গ এক যুবকের ওপর গুলির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যার প্রতিবাদে এবার ফুঁসে উঠেছে উইসকনসিনের কেনোসা শহর। এর প্রভাব পড়েছে ইউএস ওপেনের প্রস্তুতিমূলক ইভেন্ট ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনেও। ঘটনার প্রতিবাদে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নেওয়ায় এবার পুরো টুর্নামেন্টেই স্থগিত করেছে আয়োজকরা।

রবিবার সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার রাত থেকেই শুরু হয় হাজারো মানুষের বিক্ষোভ। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, জারি হয় কারফিউ। তবে কারফিউ উপেক্ষা করেই সোমবার ও মঙ্গলবার রাতে আবারও রাস্তায় নামে বিক্ষোভকারীরা। এর ছোঁয়া লাগে যুক্তরাষ্ট্রের অন্যান্য ক্রীড়া টুর্নামেন্টেও। এ ঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবারের ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন জাপানের নাওমি ওসাকা।

এর পর আয়োজকরাও বিবৃতিতে জানায়, বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই টুর্নামেন্টটি তারা শুক্রবার পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য শুধু টেনিসই নয়, স্থগিত করতে হয়েছে বাস্কেটবল লিগ এনবিএও।

তবে আয়োজকদের ঘোষণার আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন দুটি গ্র্যান্ড স্লাম জয়ী ওসাকা। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, খেলার চেয়েও এই মুহূর্তে জরুরি কিছু বিষয় রয়েছে, যেগুলোর দিকে মনোযোগ জরুরি, ‘অ্যাথলেট হওয়ার আগে আমার পরিচয় আমি একজন কৃষ্ণাঙ্গ নারী। তাই কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মনে করছি, আমাকে টেনিস খেলতে দেখার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলোর দিকে জরুরি ভিত্তিতে মনোযোগ দেওয়া জরুরি। আর এটাও মনে করি না, আমি না খেললে আহামরি কিছু হয়ে যাবে। তবে এর মাধ্যমে যদি সাদাদের খেলায় একটা আলোচনার জন্ম দিতে পারি, তাহলে মনে করি সঠিক পথেই পদক্ষেপটা নিয়েছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম