আর্জেন্টিনা চায় রোনালদোর সঙ্গে খেলুক মেসি: ক্রুসিয়ানি

তানজীম আহমেদ
২৭ আগস্ট ২০২০, ২২:০৩আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২২:১৭

লিওনেল মেসি যে ক্লাবে ২০ বছর ধরে তিল তিল করে তার বেড়ে ওঠা, যে ক্লাবের সঙ্গে তার সত্তারই অন্য নাম হয়ে গেছে, সেই বার্সোলোনা ছাড়ার অনুমতি চাইবেন লিওনেল মেসি, তা ঘুনাক্ষরেও অনেকে ভাবতে পারেনি। কিন্তু অবিশ্বাস্যভাবে সেটাই এখন সত্য। বার্সেলোনা ছেড়ে যেতে চান ছয়বারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন সুপারস্টার।

সারা ফুটবল বিশ্বে এখন একটাই আলোচনা। মেসি কী আদৌ বার্সোলোনা ছাড়তে পারবেন? ছাড়লে কোন ক্লাবে যাবেন? মেসির দেশ আর্জেন্টিনায় এ নিয়ে চলছে তুমুল আলোচনা। এই ফুটবল জাদুকরের শেষটা কী হতে পারে, এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। আর ম্যারাডোনার দেশের সার্বিক চিত্র ফুটে উঠেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির বর্ণনায়।

করোনাভাইরাসের দাপটে পুরো বিশ্ব বিপর্যস্ত। অন্য অনেক দেশের মতোই আর্জেন্টিনার পরিস্থিতিও সেভাবে স্বাভাবিক হতে পারেনি। এরইমধ্যে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়াটা ‘পারমানবিক বোমা’ ফাটার মতোই বড় ঘটনা। সুদূর আর্জেন্টিনা থেকে ক্রুসিয়ানি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের এখানে ফুটবলটা এখনও সচল হতে পারেনি। সবার অপেক্ষা মাঠে ফেরা যাবে কবে। আসলে করোনাতে সবকিছুই থেমে আছে। এরইমধ্যে মেসির ক্লাব ছাড়তে চাওয়ার কথা এখানেও কম আলোচনার জন্ম দিচ্ছে না।’ ডিয়েগো ক্রুসিয়ানি, বাংলাদেশের সাবেক ফুটবল কোচ

আর্জেন্টাইন ভক্তদের একটাই চাওয়া-মেসি জাতীয় দলের হয়ে সাফল্য আনবেন। সাফল্যের সারথি হয়ে থাকবেন। ক্রুসিয়ানি বলেছেন, ‘আসলে ভক্তদের সবসময় একটাই চাওয়া থাকে। মেসি কিছু সাফল্য এনে দেবে আর্জেন্টিনাকে। দলটির হয়ে সুখের স্মৃতি থাকবে তার। এর চেয়ে বেশি কিছু নয়। এছাড়া এখানকার সবাই মনে করে ও যেখানে গেলে ভালো থাকবে সেখানেই ওর যাওয়া উচিত।’

চমকে দেওয়া একটি তথ্য, বেশিরভাগ আর্জেন্টাইন জনতা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মেসিকে একই দলে খেলতে দেখতে চান! আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেল পরিচালিত একটি জরিপের এই জনমত জানিয়ে এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘মেসির বার্সা ছাড়তে চাওয়ার ঘোষণার পরই আর্জেন্টিনার একটি বড় টিভি চ্যানেলে জরিপ হয়। সেখানে প্রশ্ন ছিল মেসিকে সামনের দিনগুলোতে কার সঙ্গে খেলতে দেখতে চান? কে হতে পারে তার অ্যাটাকিং পার্টনার? আগুয়েরো, নেইমার, না রোনালদো? ৪৫ শতাংশ উত্তরদাতা তাকে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই দলে দেখতে চায়! আরও একটি বিষয় বলে রাখি, এখানে ম্যারাডোনা এখনও ফুটবলের রাজা।’

যে ক্রিস্টিয়ানো রোনালদো তার চিরকালের প্রতিদ্বন্দ্বী, তার পাশে মেসিকে খেলতে দেখতে চাওয়াটা অনেকের কাছেই স্বপ্নের মতো এক বিষয়। এমনটা মনে হয় না আর ঘটবে। কারণ রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাসের নাম মেসির সঙ্গে জড়িয়ে কখনও আলোচনায় আসেনি। তবে আলোচনায় আসেনি বলে ব্যাপারটি যে ঘটবে না তা কেউ বলতে পারে না। পেশাদার ফুটবলের পৃথিবী বড় অদ্ভুত।

গরিষ্ঠ আর্জেন্টাইনদের মতো ক্রুসিয়ানির ভাবনাও মিলে যায় একই বিন্দুতে। সেটি হলো দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছেন মেসি,‘আমি মনে করি ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ও তো ওখানে সুখী নয়। কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। তিক্ততা সৃষ্টি হয়েছে। দলটি এখন নাজুক অবস্থায় আছে। নতুন কোচ কোম্যানের সঙ্গে আলোচনা করে হতাশ হতে হয়েছে তাকে। এছাড়া সুয়ারেজকে বাদ দেওয়ার বিষয়টিও সে ভালোভাবে নিতে পারেনি।’

বার্সা ছেড়ে কোন ক্লাব যেতে পারেন মেসি? ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, পিএসজি নাকি অন্য কোনও ক্লাব? ক্রুসিয়ানির ধারণা,‘সম্ভবত ম্যান সিটিই মেসির পরবর্তী গন্তব্য হবে। এরই মধ্যে দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেখানে পেপ গার্দিওলা আছে। মেসির সাবেক গুরু। বলতে গেলে তার পিতৃতুল্য। কিন্তু এটা এত সহজ নয়। বার্সা ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজ দাবি করবে। শেষ পর্যন্ত বিষয়টি আইনি লড়াইয়ে গড়াতে পারে। তবে মেসির জন্য এটা বড় চ্যালেঞ্জ।’

মেসি বার্সা ছাড়লে দল কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? ক্রুসিয়ানি অবশ্য এ নিয়ে তেমন ভাবছেন না,‘হ্যাঁ, সাময়িক ক্ষতি হতে পারে বার্সোলোনার। তবে আবারও তারা একসময় আগের অবস্থায় ফিরবে। কারণ জীবন কারও জন্য থেমে থাকে না। এই দলে তো অনেক বড় বড় তারকা খেলেছে, এখনও খেলছে অনেকেই। সুতরাং একসময় হয়তো সব ঠিক হয়ে যাবে। তবে বার্সাকে মেসি বড় ভালোবাসে। সেখানেই তো তার সবকিছু। সে চ্যাম্পিয়নস লিগ আবারও জিততে চায়। তবে এই মুহুর্তে তা  যে কঠিন সে তা ভালো করেই জানে।’

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম