নেইমারের সঙ্গে ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করেছে নাইকি

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২০, ১৪:৫৯ আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৪:৫৯

নেইমার। নেইমারের সঙ্গে নাইকির সম্পর্কটা খুব ঘনিষ্ঠ। সেই ১৩ বছর বয়সে ‘শিশু প্রতিভা’ মেনেই তার সঙ্গে চুক্তি করেছিল বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা এই প্রতিষ্ঠান। অথচ ১৫ বছরের সেই সম্পর্কের ইতি টেনে দিয়েছে নাইকি!

যুক্তরাষ্ট্রভিত্তিক এই ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের মুখপাত্র জশ বেনেডেক জানিয়েছেন, ‘আমি নিশ্চিত করছি, নেইমার এখন আর নাইকির অ্যাথলেট নন।’ 

হঠাৎ কী এমন হলো যে দীর্ঘ দিনের সম্পর্কটা ছিন্ন করতে বাধ্য হলো নাইকি? কেউ কেউ বলছে, নেইমার নাকি নাইকির জার্মান প্রতিদ্বন্দ্বী পিউমার সঙ্গে চুক্তি করার জন্য আলোচনা করছিলেন।

তবে ব্রাজিলিয়ান পত্রিকা ইউওএল জানিয়েছে, নতুন চুক্তিতে নেইমারকে কী পরিমাণ অর্থ দেওয়া হবে, সেই বিষয়েই সমঝোতায় আসতে পারেনি কোনও পক্ষ। জানা গেছে, চুক্তি নিয়ে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। অবশ্য এর কারণও ছিল। নেইমারের সঙ্গে তাদের সর্বশেষ চুক্তিটি ছিল ১১ বছরের পুরনো। যেটি শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। আর এই চুক্তিটি ছিল ১০৫ মিলিয়ন ডলারের।  এদিকে নেইমারের সঙ্গে যে চুক্তিটা হচ্ছেই, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিউমা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল
তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল
প্রকৌশলী জনগণের অর্থে বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন: টিআইবি
প্রকৌশলী জনগণের অর্থে বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন: টিআইবি
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা