৮ হাজার ৪০০ দর্শকের সামনে মৌসুম শুরু করবে লাইপজিগ

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৩

লাইপজিগের ঘরের মাঠ রেড বুল অ্যারেনা। করোনাকালে দর্শকের দেখা পেতে যাচ্ছে বুন্দেসলিগা। সেপ্টেম্বরে আরবি লাইপজিগের মৌসুমের প্রথম ম্যাচেই দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর ফলে জার্মান শীর্ষ লিগে লাইপজিগই প্রথম ক্লাব হিসেবে দর্শক দেখতে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচ মেইঞ্জের বিপক্ষে। রেড বুল অ্যারেনায় দর্শক ধারণক্ষমতা ৪২ হাজার। সেখান থেকে মাত্র ২০ শতাংশ দর্শকই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন। ফলে সেদিন ৮ হাজার ৪০০ দর্শক মাঠে বসে খেলা উপভোগের সুযোগ পাবেন।

মূলত জার্মানির পূর্বাঞ্চলীয় এই শহরে করোনা সংক্রমণের হার কম থাকাতে এই অনুমতি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অবশ্য ততদিন পর্যন্ত যদি সংক্রমণের হার এমনভাবে কম থাকে, তাহলেই দর্শক প্রবেশ করতে পারবেন। এখন প্রতি সপ্তাহে প্রতি ১ লাখ বাসিন্দাদের মাঝে নতুন সংক্রমণের হার ৩.২।    

অবশ্য যেসব দর্শক সাক্সোনি রাজ্যের বাসিন্দা তারাই এ ক্ষেত্রে মাঠে প্রবেশের অনুমতি পাবেন। তবে এক্ষেত্রে দর্শকদের মুখে অবশ্যই ফেস মাস্ক থাকতে হবে। একই সঙ্গে মানতে হবে সামাজিক দূরত্বও।

উল্লেখ্য, করোনার কারণে ইউরোপের শীর্ষ ৫ লিগ স্থগিত হয়ে গেলেও সবার আগে পুনরায় শুরু হয়েছিল বুন্দেসলিগা। তবে দর্শক ছাড়াই চালিয়ে যেতে হয় পুরো মৌসুম।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের