হোর্হে মেসি শুধু বলেন ‘কঠিন, কঠিন!’

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০৪

 বাবা হোর্হে মেসি ও ছেলে লিওনেল মেসি                   -টুইটার ফাইল ছবি          ) আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় এসে পৌঁছেছেন মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসি। আজ বুধবার দিনের দ্বিতীয় ভাগেই মেসির ক্লাব ছাড়া নিয়ে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা। মেসি ক্লাবে আরেক মৌসুম থাকতে বাধ্য হবেন, না সত্যিই ক্লাব ছেড়ে যাবেন? তার বাবা অবশ্য মনে করেন, মেসি যেহেতু ক্লাব ছেড়ে যেতে চেয়েছেন, তার এখানে থেকে যাওয়াটা কঠিন।

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসির দাবি, তিনি মুক্ত এবং এ মৌসুমেই ক্লাব ছেড়ে যাওয়ার অধিকার আছে। আবার বার্সেলোনার দাবি, যেহেতু ১০ জুন নির্দিষ্ট সময়সীমার আগে মেসি ক্লাব ছাড়ার অনুমতি চাননি, সেজন্য নতুন আরেক মৌসুমের জন্য চুক্তি কার্যকর হয়ে গেছে এবং ৭০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই তাকে যেতে হবে।

হোর্হে মেসি বাংলাদেশ সময় বুধবার খুব ভোরে নিজস্ব বিমানে চেপে বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে নামলে তাকে ঘিরে ধরে সাংবাদিকের দল। সবার মুখেই মেসি-বার্সেলোনা সংক্রান্ত চুক্তির জটিলতা নিয়ে প্রশ্ন, মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। প্রশ্নবানে জর্জরিত ৬২ বছর বয়সী হোর্হে মেসি ‘আমি জানি না, আমি কিছুই জানি না’ বলে দ্রুত বিমানবন্দর ত্যাগ করতে চেয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের জানিয়েছে, অনেক চাপাচাপির পর যখন স্প্যানিশ টিভি চ্যানেল কুয়াত্রো প্রশ্ন করেছে, যে অবস্থা তাতে বার্সেলোনায় মেসির থেকে যাওয়াটা কি কঠিন, হোর্হে উত্তর দিয়েছেন, ‘হ্যাঁ’ ‘এটা কঠিন, কঠিন।’

মেসির সম্ভাব্য গন্তব্য ম্যানচেস্টার সিটি ও ওই ক্লাবের কোচ পেপ গার্দিওলাকে জড়িয়ে প্রশ্ন এসেছে। হোর্হে এ প্রশ্নেও ডজ দিয়েছেন, ‘আমি জানি না, এখনও কিছু জানি না।’

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম