নিন্দা-সমালোচনা, শোয়েব তবু কোহলিকে নিয়ে উচ্চকণ্ঠ

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২২

শোয়েব আখতার শোয়েব আখতার প্রায়ই নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেট দল এবং ভারতীয় ক্রিকেটার যেমন বিরাট কোহলি-রোহিত শর্মাদের প্রশংসা করেন। তুলনায় একটু সমালোচনামুখরই থাকেন পাকিস্তান ও পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে। এ নিয়ে নিন্দা ও সমালোচনা সইতে হয় পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারকে। পাকিস্তানে ক্রিকেট নিয়ে সাম্প্রতিক আলোচনায় তাকে এরকম প্রশ্নের মুখে পড়তে হয়, কেন তিনি ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করেন। শোয়েব তার মতো করেই জবাব দিয়েছেন, কোহলি-রোহিতদের আবারও ভাসিয়েছেন প্রশংসায়।

‘কেন আমি ভারতীয় ক্রিকেটার এবং বিরাট কোহলির প্রশংসা করবো না? পাকিস্তান, এমনকি গোটা বিশ্বে তার কাছাকাছি মানের কোনও খেলোয়াড় কি আছে?’ – ইউটিউব চ্যানেল ক্রিকেট পাকিস্তানের সঞ্চালক ইউসুফ আঞ্জুমকে উল্টো প্রশ্ন করেছেন শোয়েব। স্পিডগানে একসময় ১০০ মাইল ছাড়িয়ে যাওয়া বোলার আরও যোগ করেছেন, ‘আমি বুঝি না মানুষ কেন এতে ক্ষুব্ধ হয়। আমাকে সমালোচনা করার আগে তারা পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে নিলেই তো পারে। সে একজন ভারতীয় (কোহলি) বলে মনের মধ্যে সবসময় ঘৃণা পুষে রাখতে হবে, তার প্রশংসা করা যাবে না?’

শোয়েব কোহলির ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির প্রসঙ্গ টেনে বলেছেন, ‘কোহলি এ পর্যন্ত ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে এত সেঞ্চুরি আর কার আছে? সে কতগুলো সিরিজে জিতিয়েছে ভারতকে? এরপরও আমি তার প্রশংসা করতে পারবো না? এটা খুবই অদ্ভুত। আমরা সবাই জানি সে এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান। সে এবং রোহিত শর্মা সবসময়ই ভালো করছে। কেন আমরা তাদের প্রশংসা করবো না?’

বিরাট কোহলি ও রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এখন রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। ১৩তম আইপিএল সেখানে শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের