করোনার উপসর্গ থাকলে ভোট দেওয়া যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

করোনার উপসর্গ থাকলে ভোট দেওয়া যাবে না পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশেরও লড়াই চলছে করোনাভাইরাসের সঙ্গে। এরইমধ্যে ধীরেসুস্থে সবকিছু স্বাভাবিক করে আনার চেষ্টা চলছে। তবে সবকিছুই হচ্ছে স্বাস্থ্য বিধি মেনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রাধান্য পাচ্ছে।  স্বাস্থ্যবিধি মেনেই সব নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

ভোট কেন্দ্রে ঢোকার আগে কোনও ভোটার কিংবা ডেলিগেটের করোনা উপসর্গ দেখা গেলেই তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি ভোটও দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন হবে। সকালে হবে কংগ্রেস। দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ১৩৯ জন কাউন্সিলর আগামী চার বছরের জন্য ফুটবলে নতুন নির্বাহী কমিটি নির্ধারণ করবেন।

করোনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দিন বৃহস্পতিবার বলেছেন,‘আমরা করোনার বিষয় চিন্তা করেই সবকিছু নির্ধারণ করেছি। নির্বাচনের দিন কারও মধ্যে কোভিড লক্ষণ দেখা দিলে তিনি ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না। সেটা আমি হলেও একইকথা প্রযোজ্য হবে। আগে তার শরীরের তাপমাত্রা মাপা হবে। বেশি হলে তিনি প্রবেশ করতে পারবেন না। আমাদের এখানে আসলে কিছু করার নেই। এছাড়া কংগ্রেসের ভেন্যুতে ৬ ফুট দূরত্বে সবাই বসবেন। কেউ কারও সঙ্গে কোনকিছু লেনদেন করতে পারবেন না।’

বাফুফের ২১টি নির্বাহী পদে নির্বাচন হবে। ভোটারদের সবকটি পদেই ভোট দিতে হবে। সবগুলো পদে ভোট না দিলে সেই ব্যালট গণনার জন্য গৃহীত হবে না। উদাহরণস্বরূপ, সহ-সভাপতি পদ চারটি, একজন ভোটারকে চারটি পদেই ভোট দিতে হবে। অন্যথায় সেই পদে ভোট গণনা করা হবে না।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন,‘আশা করছি সবাই নির্বাচনী বিধি মেনে চলবেন। সবাই ২১টি পদেই ভোট দেবেন।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম