বার্সেলোনাতেই থেকে যাওয়ার ঘোষণা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:০১

লিওনেল মেসি ও তার বাবা হোর্হে মেসি আরেকটি মৌসুম বার্সেলোনাতেই থেকে যাওয়ার ঘোষণা দিলেন লিওনেল মেসি। সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনাতে থেকে যাওয়ার ঘোষণা দিয়ে বার্সেলোনা অধিনায়ক শুক্রবার সংবাদমাধ্যম গোলকে বলেছেন, ‘আমি বার্সেলোনাকে কখনও আদালতে নিয়ে যেতে চাইনি, কারণ এই ক্লাবকে আমি ভালোবাসি।’ ‘এটাই যদি ক্লাব ছাড়ার একমাত্র পথ হয়, আমি থেকেই যাচ্ছি’-আরও বলেছেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার।

গত বুধবার মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসির সঙ্গে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বৈঠকের পর মেসি এই ঘোষণা দিলেন। ঘোষণাটি একেবারে বিস্ময়কর ছিল না। কারণ দু’দিন ধরে হাওয়ায় ভাসছিল যে বার্সেলোনায় মেসি হয়তো থেকেই যাচ্ছেন। কারণ রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরো না পেলে মেসিকে না ছাড়তে অনড় ছিল বার্সেলোনা। মেসির বাবার সঙ্গে বৈঠকে সেটি স্পষ্ট জানিয়েও দেন বার্তোমেউ।

একে তো রিলিজ ক্লজের ব্যাপারটি আদালতে ওঠার শঙ্কা ছিল, তারওপর মেসিকে পেতে আগ্রহী দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ত জার্মেই চায়নি বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক।  বাধ্য হয়েই মেসিকে থেকে যেতে হচ্ছে তার জীবনের ২০টি বছরের অস্তিত্বের সঙ্গে মিশে থাকা বার্সেলোনায়।

বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মানে এখন দ্রুতই মেসিকে ফিরে যেতে হবে বার্সেলোনার প্রাক-মৌসুম অনুশীলনে। যা শুরু হয়েছে গত সোমবার। অথচ তিনি ক্লাব ছেড়ে যাবেন বলে রবিবার ক্লাবের মেডিকেল ও পরের দিন অনুশীলন বর্জন করেন। তখন সবাই ধরে নিয়েছিল মেসিকে মনে হয় ধরে রাখতে পারবে না বার্সেলোনা। কিন্তু বুধবার একেবারেই ইউ-টার্ন নিয়ে ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার জানিয়ে দিলেন আরেকটি মৌসুম অর্থাৎ ২০২১ সালের জুন পর্যন্ত থেকে যাচ্ছেন বার্সেলোনায়। ২০২১ সালের ৩০ জুনের পর মেসি আর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন না। তখন ক্লাব ছাড়তে পারবেন বিনা ফিতে। কিন্তু বার্সেলোনার নামটির সমার্থক হয়ে ওঠা মেসি কি আদৌ বার্সেলোনা ছাড়তে পারবেন?

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম