হাঁটছেন শুমাখার!

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৫২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৮

হাঁটছেন শুমাখার!২০১৩ সালে আল্পস পাহাড়ের বুকে স্কি করতে গিয়ে দূর্ঘটনায় মারত্মক আঘাত পান কিংবদন্তী ফরমুলা ওয়ান ড্রাইভার মাইকেল শুমাখার। তারপর দীর্ঘদিন কোমায় থাকলেও সাড়া দেননি তিনি। গত বছর কোমা থেকে বেরিয়ে এলেও এখনও জীবনের ঝুঁকি কমেনি। নিজের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন কিংবদন্তি ড্রাইভার।
ফরমুলা ওয়ান কিংবদন্তির ভক্তদের জন্য খুশির খবর ছেপেছে জার্মান ম্যাগাজিন ‘বুন্টে’। প্রথম পাতায় শুমাখারের বিশাল ছবি দিয়ে শিরোনাম করেছে, ‘তিনি হাঁটতে পারছেন’। জার্মান ম্যাগাজিনটিতে শুমাখারের কাছের একজন নিশ্চিত করেছেন খবরটি।
নাম গোপন রেখে ওই ব্যক্তি বলেছেন, ‘মাইকেল খুব দুর্বল। তবে তিনি আবারও হাঁটতে পারছেন তার থেরাপিস্টের সাহায্যে। কয়েক পা করে হাঁটতেও পারছেন, এমনকি একবার ঘণ্টা বাজলেই জেগে উঠছেন।’
যদিও জার্মান ম্যাগাজিনটির খবর উড়িয়ে দিয়েছেন শুমাখারের দীর্ঘদিনের ব্যবস্থাপক সাবিনে খেম। তিনি বলেন, 'খবরটা মোটেও সত্য নয়। দুর্ভাগ্যবশত তারা মানুষকে মিথ্যা আশা দেখাচ্ছে।'
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম