ফের ইনজুরিতে সানচেজ

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৫, ১৬:২৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৪

ফের ইনজুরিতে সানচেজইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে গেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ১৭ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লেস্টার সিটি।
তবে বড়দিনের আগে বড়সড় ধাক্কা খেল আর্সেন ওয়েঙ্গারের দল। ফের ইনজুরিতে দলের অন্যতম তারকা অ্যালেক্সিস সানচেজ। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। মঙ্গলবার গানার কোচ ওয়েঙ্গার নিজেই এটি নিশ্চিত করেছেন।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নভেম্বর থেকেই দলের বাইরে ছিলেন সানচেজ। সম্প্রতি ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও ফের চোটে পড়ে মাঠের বাইরে চলে যান তিনি।
ওয়েঙ্গার বলেন, জানুয়ারির ১০ তারিখের দিকে সানচেজ মাঠে ফিরবে। দুই দিন আগেই অনুশীলনের সময় চোট পাওয়ায় তাকে সিটি ম্যাচে দলের বাইরে রাখা হয়। তাকে নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি।
২৭ বছর বয়সী চিলিয়ান ফরোয়ার্ড সানচেজ চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন। সব ধরনের প্রতিযোগিতামূলক ২০ ম্যাচে ৯ গোল করেন তিনি। ইনজুরির কারণে সাউদাম্পটন, বোর্নমাথউ ও নিউক্যাসেলের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে খেলতে পারবেন না তিনি। পাশাপাশি এফএ কাপের তৃতীয় রাউন্ডে সান্ডারল্যান্ডের বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হবে সানচেজকে।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম