স্টেডিয়ামে মাস্ক পরতে ভুলে গেছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৪

রোনালদোকে মাস্কের কথা মনে করিয়ে দিচ্ছেন নারী অফিসিয়াল। পায়ের সংক্রমণের কারণে উয়েফা নেশনস লিগে গতকাল খেলা হয়নি রোনালদোর। তাই বলে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজ দেশের ম্যাচ হাতছাড়া করেননি। মাঠে বসেই পর্তুগালের খেলা উপভোগ করেছেন। তবে এই উপভোগ করতে গিয়েই এখন সংবাদ শিরোনামে তিনি! স্টেডিয়ামে বসে খেলা দেখার সময় মাস্ক পরতে ভুলে গিয়েছিলেন। যেই ভুল শুধরে দিতে ম্যাচ অফিসিয়ালকেও উঠে আসতে হয়েছিল।

করোনাকালের পর থেকেই স্টেডিয়ামে কড়া স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা রয়েছে। ম্যাচের সময় দেখা যায় সতীর্থরা মাস্ক পরে থাকলেও রোনালদো বসে আছেন মাস্ক ছাড়াই। তখনই তাকে করোনাকালের প্রোটোকল মনে করিয়ে দিতে সামনে চলে আসেন এক নারী অফিসিয়াল।

ভিডিও দেখে বোঝাই যাচ্ছিল, খেলার মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন পর্তুগিজ তারকা। তাই সঙ্গে সঙ্গে মুখে মাস্ক পরতে বাধ্য হন তিনি। ম্যাচের পরের অংশটুকু অবশ্য মাস্ক পরেই দেখেছেন তিনি।

নেশনস লিগের গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল ৪-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। জোয়াও ক্যানসেলো, ডিয়োগো জোটা ও জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল ৩-০ করে ফেলার পর অতিরিক্তি সময়ে পেতকোভিচ একটি গোল শোধ করেন। তার পর পর্তুগিজদের হয়ে চতুর্থ গোল করেছেন আন্দ্রে সিলভা।

মঙ্গলবার পর্তুগালের পরের ম্যাচে প্রতিপক্ষ সুইডেন। এই ম্যাচেও রোনালদোর থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘ওকে তো বিশ্রাম দেইনি। ও অনুশীলন করেছে, এখন ভালো আছে। তাই আমাদের সঙ্গে সুইডেনে যাবে। তবে সেখানে দেখতে হবে ও কতটুকু সুস্থ। ওর অবশ্য চোট নেই, কিন্তু আগে সংক্রমণ থেকে তো পুরোপুরি সেরে উঠতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম