বাফুফে নির্বাচন ২০২০

দ্বিতীয়দিনে মনোনয়নপত্র নিলেন ১১ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

বাফুফে অফিসে মনোনয়নপত্র সংগ্রহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে চতুর্থ মেয়াদে সভাপতি পদে নির্বাচন করছেন কাজী সালাউদ্দিন। মনোনয়নপত্র কেনার দ্বিতীয় দিনেও (রবিবার) অবশ্য তিনি বা তার অনুসারী কেউই উপস্থিত হননি। আগামীকাল সোমবার শেষদিনে মনোনয়নপত্র কেনার কথা তাদের। তবে দ্বিতীয়দিনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে একজন সহ-সভাপতি ও বাকি ১০ জন সদস্য পদে।

বাফুফের গত নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করে জিততে পারেননি শেখ মুহম্মদ মারুফ হাসান। এবারও তিনি একই পদে নির্বাচন করবেন। সদস্য পদে সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরেক তারকা ফুটবলার বর্তমান নির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফ হোসেন মুনও নির্বাচনের মাঠে থাকছেন।

মনোনয়নপত্র তুলে জনি বলেছেন, ‘প্যানেল করে আর নির্বাচন করা হবে না। তাই ব্যক্তিগতভাবে  নির্বাচন করছি। আমি আশাবাদী।’

এছাড়া বিভিন্ন জেলা ও ক্লাব থেকে আরও আটজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এরা হলেন আব্দুল ওয়াদুদ পিন্টু, সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, মো:রফিক, আ ন ম আমিনুল হক মামুন, সাইফুল ইসলাম ও সৈয়দ মোস্তাক আলী মুকুল।

অগ্রণী ব্যাংক ফুটবল ক্লাবের সম্পাদক মো:রফিক বলেছেন, ‘১৯৭৫ সাল থেকে আমি ফুটবলের সঙ্গে জড়িত। ফুটবলার ছিলাম। তারপর ক্লাব পর্যায়ে সংগঠক হয়েছি। তিনবার বাফুফের নির্বাচনে কাউন্সিলর ছিলাম। এবার নির্বাচন করতে চাই। নির্বাহী কমিটিতে থেকে কাজ করতে পারলে ভালো লাগবে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি