এমবাপ্পের করোনা, নেই ফ্রান্সের পরের ম্যাচে

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

 করোনায় আক্রান্ত এমবাপ্পে                -ছবি: টুইটার আগের ম্যাচে তার একমাত্র গোলেই ফ্রান্স উয়েফা নেশনস লিগে হারিয়েছে সুইডেনকে। দুটি সন্ধ্যা পরে মঙ্গলবারের ম্যাচেই কিনা বিশ্ব চ্যাম্পিয়নরা পাচ্ছে না স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে। না, হঠাৎই কোনও চোটে পড়েননি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিএসজির ২১ বছর বয়সী স্ট্রাইকার। এ কারণে ঘরের মাঠে ২০১৮ বিশ্বকাপের ফাইনালের স্মৃতি জাগিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।

ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিলিয়ান এমবাপ্পে মঙ্গলবার সন্ধ্যায় স্তেদ দো ফ্রান্সে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচ খেলতে পারবেন না। সোমবার সকালে তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অনুশীলনের শেষে টেস্ট রিপোর্ট পেয়েই তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং সন্ধ্যায় চলে গেছেন বাড়িতে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ফ্রান্স দলে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষায় এমবাপ্পে নেগেটিভ হয়েছিলেন।

এমবাপ্পেকে নিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর আগে পিএসজির সাতজন খেলোয়াড় করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। ফ্রান্স চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে লেঁসের মাঠে গিয়ে, কিন্তু লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচেই তারা এখন পাচ্ছে না সেরা স্ট্রাইকারকে। এমবাপ্পে না থাকা মানেই নেইমারের কাঁধে বাড়তি দায়িত্ব।

এর আগে এসেছে ইংল্যান্ডের ফুটবলে করোনা-হানার খবর। ম্যানচেস্টার সিটির দুই ফুটবলার রিয়াদ মাহরেজ ও আইমেরিক লাপোর্তে করোনা পজিটিভ হয়েছেন। 

/পিকে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম