করোনার ভয়ে ফ্রেঞ্চ ওপেনেও খেলবেন না বার্টি

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৩

অ্যাশলে বার্টি। করোনার কারণে মে মাসের ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেপ্টেম্বরে। টুর্নামেন্ট পেছানো হলেও দর্শক রেখে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটি করার কথা জানিয়ে দিয়েছে আয়োজকরা। তবে এত আয়োজনের পরেও বর্তমান চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টিকে তারা পাচ্ছে না এই আসরে। করোনার ভয়ে ফ্রেঞ্চ ওপেন থেকেও নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব র্যা ঙ্কিংয়ের এক নম্বর এই তারকা।

ইউএস ওপেনের মতো এই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকেও বার্টির সরে দাঁড়ানোর কারণ স্বাস্থ্যঝুঁকি। যেহেতু অস্ট্রেলিয়াতেও করোনা থাবা বসিয়েছে। তাই সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলবোর্ন ভিত্তিক কোচের সঙ্গে কোনও ধরনের যোগাযোগই করতে পারেননি ব্রেসবেনে থাকা বার্টি। কারণ মেলবোর্ন যে রাজ্যে, সেই ভিক্টোরিয়া রাজ্যের সীমান্ত সংক্রমণ রোধে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
তাই চলমান পরিস্থিতিতে বার্টি নিজেও খুব হতাশ, ‘সবার জন্য বছরটা খুব চ্যালেঞ্জিংই কাটছে। টেনিসের কথা বিবেচনা করলে যদিও আমি হতাশ হবো। তবে আমার পরিবার ও টিমের শরীর, স্বাস্থ্যের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য পাবে। ভক্ত সমর্থকদের অজস্র ধন্যবাদ। আবার তোমাদের জন্য খেলতে আর তর সইছে না।’
২৪ বছর বয়সী অবশ্য আরও বলেছেন, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য সহজ ছিল না। কারণ এখানেই গত বছর জিতেছিলেন তার একমাত্র গ্র্যান্ড স্লাম।
এদিকে, এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে এখনও সংশয়ে আছেন সেরেনা উইলিয়ামস। তিনি বলেছেন, এখনও এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেননি।
গতকাল আয়োজকরা জানিয়েছে, করোনাকাল হলেও সীমিত দর্শকের সামনে ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম