সূচি নিয়ে ঝামেলা, একদিন পিছিয়েছে লা লিগা

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ২২:৫১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৫

সূচি নিয়ে ঝামেলা, একদিন পিছিয়েছে লা লিগা স্প্যানিশ সকার ফেডারেশনের আপত্তির ফলে সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে লা লিগা। গ্রানাদা-অ্যাথলেতিক বিলবাওর মধ্যকার মৌসুমের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু স্প্যানিশ সকার ফেডারেশন জানিয়ে দিয়েছে, শুক্রবার ও সোমবার কোনও ম্যাচ হতে পারবে না। ফলে ওই ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে আগামী শনিবার।

শুক্রবার ও সোমবার ম্যাচ হওয়া নিয়ে অনেক দিন ধরেই লা লিগা ও স্প্যানিশ সকার ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব চলমান। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের দাবি, এই দুদিন ম্যাচ থাকলে টেলিভশন দর্শক বেশি থাকে। ফলে সম্প্রচারের ক্ষেত্রেও আয় হয় বেশি। কিন্তু এ যুক্তির পুরোপুরি বিপরীতই ধারণা পোষণ করেন স্প্যানিশ সকার ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। তিনি দাবি করেছেন, এ দুদিন দর্শকের অংশ নেওয়াই কঠিন হয়ে যায়। ফলে তারা শুধু শনিবার ও রবিবারেই ম্যাচ রাখার পক্ষে।

নতুন সিদ্ধান্তে শুক্রবারের ম্যাচটি পেছানোর ফলে এই মৌসুমের প্রথম ম্যাচে শনিবার আগে মুখোমুখি হবে এইবার ও সেল্তা ভিগো। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়। পরের ম্যাচে মুখোমুখি হবে গ্রানাদা ও বিলবাও। ম্যাচটি শুরু হবে শনিবার রাত সাড়ে ১০টা। আর সোমবার হতে যাওয়া আলাভেস ও রিয়াল বেতিসের মধ্যকার ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হচ্ছে রবিবার।

অথচ এ বিষয়ে এতদিন এক মেরুতেই ছিল দুই পক্ষ। কারণ করোনার মহামারিতে জুনে মৌসুম চালুর পর মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে ওই দিনগুলিতে ম্যাচ হওয়া নিয়ে ঝামেলা হয়নি। নতুন মৌসুমেও দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় শুক্র-সোমবার ম্যাচ রেখেই সূচি তৈরি করেছিল লা লিগা। কিন্তু স্প্যানিশ সকার ফেডারেশন এবার বেঁকেই বসলো।

লা লিগা অবশ্য বিবৃতিতে আরও জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। যাতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো সপ্তাহান্তের বাইরেও আয়োজন করা যায়।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম