রাজনৈতিক সম্পর্কের উন্নতি না হলে ভারত-পাকিস্তান সিরিজ নয়: মানি

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৮

এহসান মানি। দ্বিপক্ষীয় সিরিজে দীর্ঘ দিন ধরেই মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। রাজনৈতিক বৈরিতাই এর মুখ্য কারণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি নতুন করে যা বলেছেন, তাতে মনে হচ্ছে নিকট অতীতে আর হয়তো মুখোমুখি হওয়া হবে না দুই দেশের। তিনি মনে করেন, যতদিন পর্যন্ত দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নতি আর স্থিরতা না আসছে, ততদিন দ্বিপক্ষীয় সিরিজ সম্ভব নয়।

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে মানির কথা থেকেই মিললো, বিসিসিআইয়ের আচরণে অনেক হতাশ তারা। কারণ, ‘কয়েক বছর ধরে পিসিবি দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে অনেকবার আলোচনায় বসেছে। এখন এটা টি-টোয়েন্টি হোক বা দ্বিপক্ষীয়, সবগুলো বিষয়ই ওদের হাতের নির্ভর করছে।’  

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে ১৪ বছর ধরে টেস্ট সিরিজ খেলেনি ভারত। উল্টো দিকে পাকিস্তানও আট বছর ধরে ভারত সফর করেনি। তবে বৈশ্বিক ইভেন্টে ঠিকই তারা একে অপরের মুখোমুখি হয়েছে নিয়মিত। সেটা হোক বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি।

এছাড়া আইপিএলেও পাকিস্তানি খেলোয়াড়রা অবাঞ্ছিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাকিস্তানি খেলোয়াড়দের খেলার অভিজ্ঞতা সেই ২০০৮ সালের। সেবারই ১১জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলার দুর্লভ অভিজ্ঞতা অর্জন করেছিলেন। মানি অবশ্য এ বিষয়েও বলেছেন যে, আইপিএলে খেলতে বিসিসিআইয়ের কাছে কোনও অনুরোধও করবেন না তিনি, ‘এই মুহূর্তে ভারতে কোনও টি-টোয়েন্টি লিগে খেলার ইচ্ছা আমাদের নেই। প্রথম ওদের আমাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কটা ঠিক করতে হবে। তার পরে আমরা কথা বলবো।’   

দ্বিপক্ষীয় সিরিজের বেলায় বিসিসিআই সব সময়ই ভারত সরকারের সবুজ সঙ্কেতের বিষয়টি সামনে আনে। মানি অবশ্য এ বিষয়ে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন। এ ক্ষেত্রে আইসিসির গঠনতন্ত্রের কথাও উল্লেখ করেছেন আইসিসির সাবেক এই সভাপতি, ‘এই দ্বিপক্ষীয় ক্রিকেট নিয়ে বিসিসিআইর সঙ্গে আমি কোনও কথা বলবো না। এখন বিষয়টা ওদের ওপর নির্ভর করছে, তারা আমাদের সঙ্গে কথা বলবে কিনা, যদি ওদের কিছু বলার থাকে। আইসিসির গঠনতন্ত্র বলে, এ বিষয়ে সরকারের কোনও হস্তক্ষেপ থাকবে না। তাই আমার মনে হয় আইসিসিরই এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলা উচিত।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের