বাফুফে নির্বাচন ২০২০

বাদল রায় সরে দাঁড়ালেও ব্যালটে নাম থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৮

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ আহমেদ বাফুফের আসন্ন ৩ অক্টোবরের নির্বাচনে সভাপতি পদে নিজের প্রার্থিতা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন বাদল রায়। সাবেক এই তারকা ফুটবলারের স্ত্রী মাধুরী রায় আগের দিন সন্ধ্যা প্রায় ৬ টার দিকে এসে আবেদনপত্র জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে জমা দেওয়ায় আইনগতভাবে নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। রবিবার চূড়ান্ত হওয়া প্রার্থী তালিকায় সভাপতি পদে কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিকের পাশে বাদল রায়ের নামও আছে। অর্থাৎ ভোটের মাঠে যা-ই ঘটুক, কাগজে-কলমে বাফুফের সভাপতি পদে  ত্রিমুখী  প্রতিদ্বন্দ্বিতা হবে।

এই তিনজনের মধ্যে স্বাভাবিকভাবে যিনি বেশি ভোট পাবেন তিনিই হবেন পরবর্তী বাফুফে সভাপতি। ব্যালট নম্বরে সালাউদ্দিনের পরই বাদলের নাম। শেষের নামটি মানিকের।

নির্বাচনী ব্যালটে বাদল রায়ের নাম রাখা প্রসঙ্গে প্রধান নির্বাচন কশিনার মেজবাহ আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দপ্তর চলে দপ্তরের নিয়মে। আমাদের জন্য যেটা অনুসরণীয় সেটা হলো নির্বাচনের বিধিমালা। এটার ব্যত্যয় করার সুযোগ আমার নেই। বিধিমালা অনুযায়ী সবকিছু বিবেচনা করে বাদল রায়ের নাম প্রার্থী তালিকায় রেখেছি। তবে উনার যে ঘোষণা তা ভোটাররা জেনে গেছেন। দাপ্তরিকভাবে তার নাম বাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। কিন্তু বাদল রায় তা করেছেন সন্ধ্যা ৬ টায়। মেজবাহ আহমেদ বলেছেন, ‘সময় ছিল ৫টা। যিনি প্রত্যাহার করবেন তার পাঁচটার মধ্যেই আসার কথা। তিনি পাঁচটা দশ, ত্রিশ কিংবা চল্লিশে কেন আসবেন? আসলে তার পরিণতি কী হবে এটা একটা প্রশ্ন। আমরা গ্রহণ করতে পারি। কারণ তিনি ঘোষণা দিয়ে প্রত্যাহার করেছেন। মিডিয়াতে ফলাও করে প্রত্যাহার করা হয়েছে। সব জায়গায় দেখানো হয়েছে। এখন তার নাম যদি প্রার্থী তালিকায় দেখা যায় তাহলে সংবাদপত্রসহ অনেকেই বলতে পারে হাস্যকর তালিকা। তবে আমরা আমাদের বিধি অনুযায়ী চলবো। বিধি অনুযায়ী সবকিছু করা হয়েছে। কে কী বললো সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।’

সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম, ব্যালটে নাম আছে থাকছে দুজনেরই। সহ-সভাপতি পদে আটজন প্রার্থী এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ, কাজী নাবিল আহমেদ, তাবিথ আউয়াল, মহিউদ্দিন আহমেদ, আতাউর রহমান ভুঁইয়া মানিক, ইমরুল হাসান ও শেখ মুহম্মদ মারুফ হাসান। সদস্য পদে আছে ৩৪ জনের নাম।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম