বিসিবি সভাপতি বললেন, মাঠে খেলা গড়াবেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৬

অন্য পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান (মাঝে) কঠিন শর্তের মারপ্যাঁচে শ্রীলঙ্কা সফর অনিশ্চিত বাংলাদেশের। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের না যাওয়া অনেকটাই নিশ্চিত। অথচ এই সিরিজকে সামনে রেখে ১৯ জুলাই থেকে ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করে যাচ্ছে। ইতিমধ্যে সকল কোচিং স্টাফও চলে এসেছে। এ অবস্থায়ও কী তাহলে ক্রিকেটের বাইরে থাকবে বাংলাদেশ? মোটেও নয়, খুব দ্রুতই ঘরোয়া ক্রিকেট ফিরবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

রবিবার রাতে বিসিবি বরাবর চিঠি পাঠায় লঙ্কান বোর্ড।  চিঠিতে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বাংলাদেশ দলের জন্য বেঁধে দেওয়া হয় কঠিন সব শর্ত। সেই শর্ত মেনে শ্রীলঙ্কায় দল পাঠাতে ইচ্ছুক নয় বিসিবি। বরং বিকল্প ভাবনা হিসেবে ঘরোয়া ক্রিকেটে কত দ্রুত ফেরানো যায় সেটাই এখন ভাবছে বিসিবি। তবে সেটা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নাকি জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) তা এখনই বলতে সম্মত হননি বিসিবি প্রধান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ক্রিকেট ফিরিয়ে আনবো এতটুকু আমরা জানি। কীভাবে তা জানি না। বাইরের কারো সাথে খেলা হবে কি না জানি না। আমারা নিজেদের ঘরোয়া ক্রিকেট শুরু করে দেবো খুব দ্রুত।’

কীভাবে ক্রিকেট ফেরাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘কি করবো সেটা এখন বলছি না। কিছু তো একটা করবোই। ক্রিকেট মাঠে ফেরাবো। এখন কোচিং স্টাফ আছে। ছেলেরা এতদিন খেলার বাইরে। ওদের আবার খেলার মাঠে নিয়ে আসবো। একেবারে ওই রকম কিছু করতে পারবো কি না জানি না। আমরা তো ক্লাবগুলোকে ম্যানেজ করতে পারবো না। যেটুকুই ম্যানেজ করতে পারবো ততজনকে নিয়েই করবো। ৪০ বা ৬০ খেলোয়াড় হলে পারবো। করোনাকালীন সময়ে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যতটুকু কন্ট্রোল করতে পারবো, ততটুকু খেলা চালাব। তবে খেলা মাঠে গড়াবেই।’

 

 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি