অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়কের পাশে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৬

 চোটে ভুগছেন রাকিবুল (চার নম্বর জার্সিধারী) গত বছর আগস্টে সাফ অনূর্ধ্ব-১৫ প্রতিযেগিতায় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন রাকিবুল ইসলাম। ভারতে সেই প্রতিযোগিতা শেষ করে ফিরে আসার কয়েক মাস পরই চোটের শিকার হন। ডিসেম্বরে এক ট্রায়ালে বাঁ পায়ের লিগামেন্টে চোট পেয়ে উঠেই আসতে হয় তাকে। তার চিকিৎসায় সাহায্য করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুরুতে রাকিবুলের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দিয়েছিল ফেডারেশন। আজ সোমবার দিয়েছে আরও এক লাখ টাকা। দ্রুতই অস্ত্রোপচার প্রয়োজন তার। সাফ অনূর্ধ্ব-১৫ দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বলেছেন,‘গত বছর ডিসেম্বরে ফর্টিজ গ্রাউন্ডে ট্রায়ালে ইনজুরিতে পড়ে রাকিবুল। আমরা ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। আগে বাফুফের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল। আজ  আরও এক লাখ টাকা দেওয়া হলো। সে যেন আবার ভালোভাবে ফুটবলে ফিরে আসে, এই প্রত্যাশা আমাদের।’

রাকিবুল ইসলাম বাফুফের সাহায্য পেয়ে খুশি, ‘আমি একটা বড় ধরনের ইনজুরিতে পড়ছিলাম। বাফুফে আমার চিকিৎসায় এগিয়ে এসেছে। এ জন্য তাদের অনেক ধন্যবাদ জানাই।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম