ফ্রেঞ্চ ওপেনে খেলছেন না ওসাকা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৩ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮

নাওমি ওসাকা। নাওমি ওসাকা চোট আক্রান্ত হয়েছিলেন ইউএস ওপেন শুরুর আগেই। তার পরেও অদম্য মনোবলে খেলে জিতে নেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম। তবে সেই চোটে ভুগেই এবার ফ্রেঞ্চ ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের এই তৃতীয় নম্বর তারকা।

করোনা কালেও দর্শক রেখে ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর। ওসাকা বিবৃতিতে জানিয়েছেন, ‘ফ্রেঞ্চ ওপেনে এবার আমি খেলতে পারছি না। আমার হ্যামস্ট্রিংয়ের ব্যথাটা এখনও রয়ে যাওয়ায় ক্লে কোর্টের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পাবো না।’

ওসাকা অবশ্য বিবৃবিতে আরও বলেছেন, ইউএস ওপেন আর ফ্রেঞ্চ ওপেন খুব বেশি কাছাকাছি সময়ে হয়ে গেছে। করোনার কারণে দুটি টুর্নামেন্ট পাশাপাশি হওয়াতে অনেকেই উদ্বেগ জানিয়েছিলেন আগে। ওসাকাও বলেছেন, ‘দুটি টুর্নামেন্টই আমার জন্য খুব বেশি কাছাকাছি হয়ে গেছে।’

হ্যামস্ট্রিংয়ের চোট থাকার পরেও ফাইনালে বাম পায়ে টেপ মুড়ে খেলতে নেমেছিলেন ওসাকা। যে ফাইনালে আজারেঙ্কাকে হারিয়েই ইউএস ওপেন জেতেন তিনি। তবে ফ্রেঞ্চ ওপেনে তেমন সাফল্য নেই তার। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতা ওসাকা রোলাঁ গারোতে কখনোই তৃতীয় রাউন্ডের বেশি যেতে পারেননি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনিভার্সেল মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ শিশু মৃত্যুর অভিযোগ
ইউনিভার্সেল মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ শিশু মৃত্যুর অভিযোগ
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি