ফেড কাপ টেনিস এখন বিলি জিন কিং কাপ

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫২

বিলি জিন কিং                                   -ছবি:টুইটার সেই ১৯৬৩ সাল থেকে চলে আসা মেয়েদের দলগত টেনিস টুর্নামেন্ট ফেড কাপ পেলো নতুন নাম। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) বৃহস্পতিবার মেয়েদের বিশ্বকাপ টেনিস খ্যাত এই টুর্নামেন্টের নাম করেছে বিলি জিন কিং কাপ।

১৯০০ সালে সূচনার বছর থেকেই পুরুষদের দলগত ‍টেনিস টুর্নামেন্টের নাম ডেভিস কাপ। যেটির নামকরণ হয় যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস খেলোয়াড় ও রাজনীতিক ডুইট ডেভিসের নামে। অথচ ৫৭ বছর ধরে মেয়েদের টুর্নামেন্ট কোনও নারী প্রতিযোগীর নামে হয়নি! ফেড কাপ নামটা আসলে মুছে দেওয়া উচিত ছিল অনেক আগেই। অবশেষে সেটি করা হলো এবং যোগ্যতম নামটিকেই বেছে নেওয়া হলো। একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত মিলিয়ে যিনি ৩৯টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, খেলোয়াড় হিসেবে সাতবার ফেড কাপ জয়ের পাশাপাশি নন-প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে জিতেছেন চারবার।

শুধু খেলোয়াড়ি কীর্তি দিয়েই বিলি জিন কিংকে মাপা যাবে না। সারাজীবন সমতার জন্য লড়াই চালিয়ে মেয়েদের টেনিসকে আজকের এই আলোকিত বৃত্তে এনে তুলতে তারই সবচেয়ে বড় অবদান। ১৯৭৩ সালে তার নেতৃত্বেই গড়ে ওঠে মেয়েদের টেনিসের পেশাদার অ্যাসোসিয়েশন ডব্লিউটিএ। একই সালে টেনিসে মেয়েদের সক্ষমতা প্রমানের লড়াইয়ে ৫৫ বছর বয়সী পুরুষ চ্যালেঞ্জার ববি রিগসকে হারিয়ে দেন সরাসরি ৬-৪,৬-৩,৬-৩ গেমে। ইতিহাসে যা পরিচিত হয়ে আছে ‘ব্যাটল অব সেক্সেস’ নামে।

ফেড কাপের নাম বিলি জিন কিং কাপ করে আইটিএফ সভাপতি ডেভিড হ্যাগার্টি বৃহস্পতিবার সংবাদ সংস্থা এপিকে বলেছেন, ‘এটা ছিল দীর্ঘদিনের দাবি। ডেভিস কাপসহ প্রতিটি বড় টুর্নামেন্টের নামকরণ হয়েছে পুরুষদের নামে এবং আমরা তাই মেয়েদের টেনিসের বিশ্বকাপের নামকরণ বিলি জিন কিংয়ের মতো এক মহান মানুষের নামেই করতে চেয়েছি যিনি হয়ে উঠেছেন নারী ক্রীড়াঙ্গনের পরিবর্তনের মুখ।’

৭৬ বছর বয়সী বিলি জিন কিং এমন সম্মান পেয়ে অভিভূত, বলেছেন, ‘আমি এখনও ঘোরের মধ্যে আছি। এটা সত্যিই খুব বড় সম্মান ও দায়িত্ব। কেমন উল্টোপাল্টা লাগছে আমার, এটা বিশাল ও বিস্ময়কর।’

বহু আগেই ফেড কাপ নামটা বদলে এটিকে কোনও নারী খেলোয়াড়ের নামে করার প্রস্তাব আনেন প্রথম বাড কলিন্স। প্রয়াত এই টেনিস সাংবাদিককে স্মরণ করে কিং বলেছেন, ‘তিনি (কলিন্স) বলেছিলেন  (ফেড কাপ) নামটা বিশ্রী। আমি শুনেছিলাম তারা আমার বা ক্রিস এভার্ট বা অন্য কারো নামে করার কথা তুলেছেন।’

করোনাভাইরাসের কারণে বিলি জিন কিং কাপ এ বছর হয়নি। আগামী ২০২১ এর ফাইনালস হবে এপ্রিলে (১৩-১৮), হাঙ্গেরির বুদাপেস্টে।   

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম