থিয়াগোকে ছাড়াই ৮ গোলের রাস্তা চেনে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৫

সানে ও জার্নাব্রি: গোলের আনন্দ ভাগাভাগি                       -টুইটার প্রতিপক্ষের জালে যেভাবে আটটি করে গোল দেওয়ার অভ্যেস গড়ে তুলছে বায়ার্ন মিউনিখ, তাতে অদূর ভবিষ্যতে তাদের নাম হয়ে যেতে পারে ‘বায়আট মিউনিখ’। ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে বার্সেলোনাকে ৮-২ গোলে লজ্জা দেওয়ার স্মৃতিটা এখনও টাটকা। সেই ম্যাচের এক ম্যাচ পরেরটিতে খেলতে নেমেই আবার তাদের ৮ গোল। বুন্দেসলিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে শালকেকে।

শুক্রবার বায়ার্নের সাবেক ‘মিডফিল্ড জেনারেল’ থিয়াগো আলকান্তারা লিভারপুলে সাইন করলেন বিকেলে। আর সন্ধ্যায় আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন করলো গোল-উৎসব। ‘ট্রেবল’ জয়ের অন্যতম নায়ক থিয়াগো নেই, থোড়াই কেয়ার! ঝলসে উঠলেন সার্জ জার্নাব্রি ও লেরয় সানে। জার্নাব্রি করেছেন হ্যাটট্রিক, দুটি গোলে সহায়তার পাশাপাশি একটি গোল করে বায়ার্ন-অভিষেক রাঙিয়েছেন সানে। বাকি চারটি গোল রবার্ট লেভানডভস্কি, টমাস মুলার, লিওন গোরেৎস্কা ও জামাল মুইসালার।

চার মিনিটেই নিজের ও দলের প্রথম গোল করেন জার্নাব্রি। শেষ পর্যন্ত যা বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের অজেয় ধারা বয়ে নিয়েছে ৩১ ম্যাচ পর্যন্ত।  তাদের টানা ২২তম জয়ের এ ম্যাচে অসহায় ছিল জানুয়ারি থেকে জয়ের মুখ না দেখা শালকে। বিদ্যুৎগতির বায়ার্ন ১৯ মিনিটে ২-০ করে গোরেৎস্কার গোলে। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লেভানডভস্কি ৩১ মিনিটের পেনাল্টি গোলে গড়েছেন নতুন রেকর্ড। বুন্দেসলিগায় একটি নির্দিষ্ট দলের বিপক্ষে টানা ১০ ম্যাচেই গোল পাওয়া প্রথম ফুটবলার তিনি। মুলারের মাধ্যমে ‘ডজন’ পূর্ণ হওয়ার আগে সানের পাস থেকে ৪৭ ও ৫৯ মিনিটে দু’গোল করেছেন জার্নাব্রি। ম্যানচেস্টার সিটি থেকে গত মৌসুমে বায়ার্নে নাম লেখানো সানেই করেছেন সপ্তম গোল। বদলি নামা ১৭ বছরের মুইসালা করেছেন ৮-০, বুন্দেসলিগায় এই তরুণই এখন বায়ার্নের কনিষ্ঠতম গোলদাতা। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম