শুটিংয়ের নতুন কমিটিতে নাজিমউদ্দিন নেই,আছেন ইন্তেখাবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:১৯

শুটিংয়ের নতুন সভাপতিকে (বাঁয়ে) মহসচিবের ফুলেল শুভেচ্ছা      - সংগৃহীত ছবি অনেকদিন ধরেই শুটিং স্পোর্ট ফেডারেশনে সভাপতি ও মহাসচিবের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে বাংলাদেশকে সবচেয়ে বেশ আন্তর্জাতিক পদক জেতানো শুটিংয়ে একধরনের স্থবিরতা নেমে আসে। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটিও গঠন করেছিল। তদন্ত কমিটির সুপারিশ ছিল নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া (আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা)। শেষ পর্যন্ত তাই হয়েছে। রবিবারই শুটিং ফেডারেশনের অগের কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারাবলে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে সরকার ২৫ সদস্যের অ্যাডহক কমিটি করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী সভাপতি মনোনীত করা হয়েছে মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে। তবে মহাসচিব পদে বহাল রয়েছেন বিলুপ্ত কমিটিতে মহাসচিবের দায়িত্ব পালন করা ইন্তেখাবুল হামিদ অপু। দীর্ঘদিন পর অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলুর। তাকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাডহক কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ফেডারেশনে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম